ED Detains Prasun Chatterjee: ৭ ঘণ্টা তল্লাশির পর ইডির হাতে আটক সন্দীপের ঘনিষ্ঠ প্রসূন – ed detained sandip ghosh close aide prasun chatterjee in rg kar hospital scam case for details watch video


আরজি কর কাণ্ডে উত্তাল গোটা বাংলা। এই পরিস্থিতিতে হাসপাতালের দুর্নীতির অভিযোগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে ইডি। এবারে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলল দীর্ঘ ৭ ঘণ্টা ধরে। সোনারপুরের সুভাষগ্রামের বাসিন্দা প্রসূন চট্টোপাধ্যায়। শুক্রবার সকালেই তাঁর বাড়িতে হানা দেয় ইডি, সকাল সাতটা থেকে শুরু করে প্রায় ৭ ঘন্টা ধরে চলে তল্লাশি। প্রসূন কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর ছিলেন৷ দীর্ঘক্ষণ বাড়িতে তল্লাশির পর আটক করা হয় তাঁকে। সন্দীপকে গ্রেফতারের পর স্থানীয়দের দাবি, উনি যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকেন তবে তাঁর যেন উপযুক্ত শাস্তি হয়। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *