দেবকে ফের পাল্টা আক্রমণ কুণালের……..Kunal ghoh again attack mp dev over ghatal hospital unit inauguration


জি ২৪ ঘণ্টা ডিজিটাল: ‘এসব টুপি অন্য কোথাও দিও’ – আবার কড়া ভাষায় দেবকে নিশানা করলেন কুণাল ঘোষ। শেষে গণেশ ঠাকুরের ছবি দিয়েও পোস্ট করলেন দুজনে! বিতর্ক শুরু হয় ঘাটালের একটি হাসপাতালের ডায়ালায়সিস ইউনিট উদ্বোধনকে কেন্দ্র করে। দেবের উদ্বোধন করা সেই ছবি পোস্ট করে দেবকে কটাক্ষ করেছিলেন কুণাল। পাল্টা দেব পোস্ট করলে আবার দেবকে নিয়ে চাঁচাছোলা আক্রমণ করেন তিনি।

আরও পড়ুন, ‘সঠিক তথ্য জেনে কথা বলুন’: কুণালকে পাল্টা দেবের

দেবের পোষ্টের পাল্টা পোস্ট করে কুণাল লেখেন, ‘দেব, দিদি যে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন, সেটা ছবিতেই স্পষ্ট। উদ্বোধন দুবার হয় না। দুটো যন্ত্র এলেও হয় না। আর চলতি পরিস্থিতির কথা যদি বলো, আমরা সৈনিকরা বিষপান করেও লড়ছি, অপ্রিয় হচ্ছি। যারা দল, সরকারকে গালমন্দ করছে, পেশা ও সৌজন্যের নামে তাদের সঙ্গে আদিখ্যেতা করি না।’  শুধু এতেই থেমে থাকেননি কুণাল। আরও একটি পোস্টে কুণাল লেখেন, ‘@idevadhikari দিদির উদ্বোধন ছবিতেই স্পষ্ট। যত যন্ত্র আসুক, উদ্বোধন দুবার হতে পারে না। উদ্বোধক বদলায় না। এসব টুপি সিনেমায় দিও। আর পরিস্থিতি? আমরা, শ্রমজীবী সৈনিকরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি। তুমি চৈতন্যদেব সাজছো। পেশা, সৌজন্যের নামে  কুৎসাকারীদের সঙ্গে আদিখ্যেতা করছ।

এরপর গণেশ ঠাকুরের ছবি দিয়ে দেব লেখেন,’ভগবান আমাদের সবাইকে সৎবুদ্ধি দিক। #ganapatibappamorya’। কুণালের আক্রমণের পর এই পোস্ট ঠিক কাকে ইঙ্গিত করছে! এসব ভেবে না উঠতেই কুণাল আবার পাল্টা পোস্ট করে লেখেন, ‘ভগবান সব দুমুখো সুবিধাবাদীর মুখোশ খুলে দিক।’ পোষ্টের শেষে তিনিও জুড়ে দেন গণেশ ঠাকুরের ছবি।   

আরও পড়ুন, ‘CM বদলে MP, সুপারস্টার একেই বলে’, দেবকে নিয়ে বিস্ফোরক কুণাল

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *