নিজের বাড়িতে আটকে রেখে তরুণীকে ধর্ষণ! গ্রেফতার তৃণমূল নেতা… TMC Leader arrested for assaulting a woman in Bankura


মৃত্যুঞ্জয় দাস: নিজের বাড়িতে আটকে রেখে তরুণীকে দিনের পর দিন ধর্ষণ! কাঠগড়ায় তৃণমূল নেতা! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। এবার বাঁকুড়ার সোনামুখী।

আরও পড়ুন:  Rail Accident: কারা এই বদমাশ? শিলিগুড়ি যাওয়ার রেললাইনের উপর লোহার চাঁই! এগিয়ে আসছে ট্রেন…

পুলিস সুত্রে খবর, অভিযুক্তের নাম নারায়ণ মিত্র। সোনামুখী ব্লকে আইএনটিটিইউসির সভাপতি তিনি। অভিযোগ, স্থানীয় এক তরুণীকে প্রায় ১ সপ্তাহ নিজের বাড়িতে আটকে রেখেছিলেন নারায়ণ। শুধু তাই নয়, ধর্ষণও করেছেন! শেষপর্যন্ত যখন ছাড়া পান, তখন বাড়িতে ফিরে বাবা ও মা-কে ঘটনাটি জানান ওই তরুণী।  অভিযোগ দায়েক করা হয় সোনামুখী থানায়। 

এদিকে বোলপুরে মাথা বন্দুক ঠেকিয়ে গ্রামেরই এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠেছে তৃণমূল কর্মীর বিরুদ্ধে। সঙ্গে যৌনাঙ্গে বন্দুক ঢুকিয়ে অত্যাচারেরও! ওই গৃহবধুর হাত পা বেঁধে নগ্ন অবস্থায় বেশ কিছু ছবি মোবাইলে তুলে নেয় অভিযুক্ত। 

জানা গিয়েছে,  বাহিরী পাঁচশোয়া পঞ্চায়েতের করিমপুর গ্রামের তৃণমূল সমর্থক ফিরোজ খান দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে বিরক্ত করত। তাকে কুপ্রস্তাবও দিত। কিন্তু সেই প্রস্তাবে এই গৃহবধূ সাড়া না দেওয়ায় তাকে গ্রামেরই একটি পরিত্যক্ত গোয়াল ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সেই সময় গৃহবধূর সঙ্গে ছিল তাঁর ৪ বছরের পুত্র সন্তান৷ তাকে বস্তায় ভরে দেয় ফিরোজ৷ তারপরে ওই গৃহবধূকে ধর্ষণ করে। 

আরও পড়ুন:  R G Kar Protest: পড়ল পোস্টার, উড়ল তেরঙা! প্রতিবাদের নতুন সংজ্ঞা এবার লোকাল ট্রেনে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *