RG Kar Protest T Shirt: প্রতিবাদের টি-শার্ট, শুধুই কি নিঃশব্দে প্রতিবাদ নাকি ফ্যাশন ট্রেন্ড? – rg kar protest slogan printed t shirt trending tollywood actress and fashion designers reacted watch video


আরজি করের প্রতিবাদের আবহে এ বছরের পুজোটা অন্যান্য বছরের থেকে অনেকখানি আলাদা। আরজি কর কাণ্ডে মৃত মহিলা পড়ুয়া-চিকিৎসকের বাড়ি এ বার আর আলোয় সেজে উঠবে না। মেয়েটাকে সঙ্গে নিয়ে আর ঠাকুর দেখাও হবে না তাঁর মা-বাবার। সেই মেয়েরই নৃশংস ধর্ষণ ও খুনের বিচার চেয়ে প্রতিবাদের আগুনে জ্বলেছে বঙ্গ জুড়ে। যার আঁচ পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে, এমনকী বিদেশেও দেখা গিয়েছে প্রবাসী ভাৰতীয়দের প্রতিবাদে সামিল হতে। উৎসবের মরশুমেও শহর জুড়ে চলছে প্রতিবাদ। আর সেই প্রতিবাদের টি-শার্ট পরে পথে নামতে দেখা গিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের। তাই এ বার পুজোর ট্রেন্ডে প্রতিবাদের টি-শার্ট। টলিউডের ২ জন ফ্য়াশন ডিজ়াইনার ডালিয়া বি মিত্র ও অনুপম চট্টোপাধ্যায় এই বিষয়ে কী প্রতিক্রিয়া দিলেন? বিস্তারিত জানুন এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *