জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোর মধ্যেই আরও তীব্রতর হল জুনিয়র ডাক্তারদের আন্দোলন। ধর্মতলায় আন্দোলন চলছিলই, আমরণ অনশনে ছিলেন ছয় জুনিয়র ডাক্তার। তার মধ্যেই এবার আরজি কর মেডিক্যাল কলেজে গণ ইস্তফা দিলেন চিকিৎসকরা। ১০ দফা দাবিতে তিনদিন ধরে ধর্মতলায় অনশনে জুনিয়াররা। কিন্তু অভিযোগ সরকারের তরফে কোনওরকম সাড়া মেলেনি।
আরও পড়ুন, Junior Doctors|Nabanna: ‘নিরাপত্তার জন্য সব কাজ ১৫ তারিখের মধ্যেই হয়ে যাবে’, বড় বার্তা নবান্নের!
তাই বৈঠকেই সকলে গণ ইস্তফার সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গিয়েছে। সিনিয়র ডাক্তারদের বক্তব্য, তাদের জুনিয়রদের শরীর খারাপ হচ্ছে দিনের পর দিন। এটা মেনে নেওয়া যায় না। তবে গণ ইস্তফা দিয়েছেন ঠিকই কিন্তু এখনই হাসপাতাল ছেড়ে বা পরিষেবা ছেড়ে কোথাও যাচ্ছেন না চিকিত্সকেরা। তাদের দাবি, তাঁরা ইস্তফা দিয়েছে কিন্তু সেটা সরকার মানবেন কিনা সেটা সরকারের বিষয়।
আরও পড়ুন, Durga Puja 2024: নজর কেড়েছে ভবানীপুর ৭৫ পল্লীর থিম, মণ্ডপে মানুষের ঢল
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
