মহিলার গায়ে থুতু! প্রতিবাদ করায় কান ছিঁড়ে নিল বর্বর…| because of spitting man hitting woman ear and assaulting in farakka


সোমা মাইতি: ফরাক্কায় থুতু ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে তুমুল বচসা। ঝামেলার জেরে এক মহিলার শ্লীলতাহানি ও কানে আঘাতের অভিযোগ। মহিলার দুই কানে দুটো করে সেলাই পড়েছে। শুক্রবার ফরাক্কা থানায় মহিলার পরিবার অভিযোগ দায়ের করলেন প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকালে৷ মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বাহাদুরপুর পঞ্চায়েতের অন্তর্গত নগরী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা নিজের বাড়িতে বিড়ি বাঁধছিলেন। সেই সময় প্রতিবেশী যুবক জানলা থেকে তাঁর গায়ে গুটকা খেয়ে থুতু ফেলে। প্রতিবাদ করায় অভিযুক্ত যুবক তাঁকে টেনে বাড়িতে নিয়ে যায়। সেখানে তাঁকে বেধড়ক মারধর করে এবং কান ছিঁড়ে দেয়। ঘটনাস্থলে এসে উদ্ধার করেন স্ত্রীকে।  

জানা গিয়েছে, মহিলার দুই কানে গুরুতর আঘাত করা হয়। দুই কানে দুটি করে সেলাই পড়েছে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতকে। শুক্রবার এই ঘটনায় প্রতিবেশীদের বিরুদ্ধে ফারাক্কায় থানায় লিখিত অভিযোগ দায়ের করে আহত মহিলার স্বামী। গোটা ঘটনায় আতঙ্কিত আহতের পরিবার। অভিযুক্ত প্রতিবেশীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠছে।

আরও পড়ুন:Diamond Harbour: আবাসের বাড়ি ফিরিয়ে মিলল অভিষেকের শুভেচ্ছাবার্তা! আপ্লুত ডায়মন্ড হারবারের যুবক…

প্রসঙ্গত, বহরমপুরে আরও একটি হাড়হিম ঘটনা প্রকাশ্যে আসে। হরমপুরের ভাড়াবাড়ি থেকে তরুণী পচাগলা দেহ উদ্ধার। গ্রেফতার করা হয়েছে তরুণীর বয়ফ্রেন্ডকে। বহরমপুরের চুয়াপুরের ঘটনা। পুলিস জানিয়েছে, ভাড়া বাড়ির তিন তলা থেকে ওই তরুণী দেহ উদ্ধার হয়। ওই ভাড়া বাড়িটিতে তরুণী তার বয়ফ্রেন্ডকে নিয়ে দীর্ঘদিন ধরেই থাকতেন। 

প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, ওই তরুণীকে খুন করা হয়েছে। নির্দিষ্ট অভিযোগের উপর ভিত্তি করে তরুণীর বয়ফ্রেন্ডকে গ্রেফতার করেছে পুলিস। এখন যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ জানার চেষ্টা করবে পুলিস। অভিযুক্ত প্রেমিকের বাড়ি লালগোলায়। যুবতীর বাড়ি বেলডাঙায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, নিহত ওই তরুণী এর আগে একাধিকবার নানান অসামাজিক কাজকর্মের জন্য গ্রেফতার হয়েছিল।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *