স্কুটি চালককে সপাটে চড়! ‘মারমুখী’ কাউন্সিলর, পাল্টা চুলে মুঠি ধরে… ভাইরাল ভিডিয়ো.. Councillor fights with a scooty driver on road in Panihati


বরুণ সেনগুপ্ত: পানিহাটিতে ‘মারমুখী’ কাউন্সিলর। রাস্তায় স্কুটি চালক তরুণীকে সপাটে চড় কষিয়ে দিলেন তিনি। পাল্টা কাউন্সিলরকেও চুলের মুঠি ধরে মারধর করলেন ওই তরুণীও। ভাইরাল ভিডিয়োয় শোরগোল।

আরও পড়ুন:  Sodepur Girl Assault Case: গুণধর ‘ফুলটুসি’! ফ্ল্যাটের পিছনে কাটা চুল, অপরাধীদের সঙ্গে ওঠাবসা, শ্বেতার কুকীর্তি…

পানিহাটি পুরসভার  ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায়। গতকাল, সোমবার বিকেলে পানিহাটির মহোত্‍সব ঘাট এলাকায় দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন তিনি। তখন উল্টো দিক থেকে স্কুটিতে করে আসছিলেন এক তরুণী। কাউন্সিলরের দাবি, অত্যন্ত দ্রুত গতিতে স্কুটি চালাচ্ছেন তিনি। কাউন্সিলরের বাইকের কাঁচে ধাক্কা লাগে স্কুটির। এরপরই শুরু হয় ঝামেলা।

কাউন্সিলের দাবি, ‘স্কুটি চালক মদ্যপ অবস্থা ছিল। আমাকে গালি দিতেই আমি চড় মারি’। এরপর কাউন্সিলরকে উপর চড়াও হন ওই তরুণী। রীতিমতো চুলে মুঠি ধরে কাউন্সিলরকে মারতে থাকেন তিনি। দু’জনের মধ্যে শুরু তুমুল ধস্তাধস্তি। শেষে খড়দহ থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাউন্সিলর বলেন, ‘ওই মেয়েটি খুব ছোট, ওর ভবিষ্যৎ আছে। তাই ওর কিছু হোক আমি চাই না’।

আরও পড়ুন:  Digha Jagannath Temple: ১ কোটি ৩৫ লক্ষ বাড়িতে জগন্নাথের মহাপ্রসাদের জন্য কলকাতা থেকে দীঘায় পৌঁছল ৩০০ কেজি ক্ষীর! কবে পাবেন প্রসাদ?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *