Rachna Banerjee: ‘আমি নিজে…’ সূর্য অস্ত যাওয়ার পর কী করেন? গরমে সুস্থ থাকার টিপস দিলেন সাংসদ রচনা…


বিধান সরকার: জলের মধ্যে বেশি থাকা, মশলাদার খাবার একদম নয়, গরমে সুস্থ থাকার টিপস দিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। এদিন চুঁচুড়ায় এক অনুষ্ঠানে বললেন তৃণমূল সাংসদ ‘দিদি নাম্বার ১’।

গ্রীষ্মের গরমে হাঁসফাঁস অবস্থা। দিনের বেলায় বাইরে থাকা দায়। যাদের বেরোতে হচ্ছে বাধ্য হয়ে, তাঁরা ঘেমেনেয়ে একসা হচ্ছেন। অস্বস্তি কাটছে না। মাঝে মধ্যে হালকা মেঘের দেখা মিললেও বৃষ্টির দেখা নেই। এরকম অস্বস্তিকর অবস্থা আর কতদিন চলবে তার পূর্বাভাস আবহাওয়া দফতর এখনও দেয়নি। তাই যতদিন না বৃষ্টি হয়, আবহাওয়ার পরিবর্তন হয়, দাবদাহ কমে, ততদিন সাবধানতা নেওয়া প্রয়োজন।

রচনার সামার ফিট টিপস!

এদিন চুঁচুড়ায় এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ (Hooghly TMC MP)। এই গরমে কী করে ফিট থাকেন তিনি? প্রশ্ন করা হয় রচনা বন্দ্যোপাধ্যায়কে (Rachna Banerjee)। দিদি নম্বর ওয়ান বলেন, “ঘর থেকে কম বেরলে ভালো হয়। প্রয়োজন না হলে বেরনোর দরকার নেই। জল বেশি করে খাওয়া। তেল ঝাল মশলাদার খাবার চলবে না। হালকা খাবার খেতে হবে। রেস্তোরাঁর খাবার খাওয়া চলবে না। গরম তো জীবনের অংশ হয়ে গিয়েছে, কী করা যাবে। আমি নিজে খাবারের ব্যাপারে খুবই সচেতন। সূর্য অস্ত যাওয়ার পর কিছু খাওয়া চলবে না। এটা মানুষ যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো থাকবে।”

আরও পড়ুন, Rachna Banerjee: ‘PoK আমাদের…’, পাক অধিকৃত কাশ্মীরের দখল নেওয়া নিয়ে রচনার স্পষ্ট কথা…

আরও পড়ুন,  Why Bee swallowing causes heart attack: ‘মৌমাছি গিলে ফেলেছি…’ মৃত্যু সঞ্জয় কাপুরের! কেন? মৌমাছির সঙ্গে হার্ট অ্যাটাকের কী সম্পর্ক?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *