সিজনের প্রথমেই রাশি-রাশি ইলিশ বাজারে! চওড়া হাসি মৎস্যজীবীদের মুখে, উল্লসিত ভোজনরসিক বাঙালি…। Hilsa in Diamond Harbour fishermen happy with the first catch of hilsa


নকিব উদ্দিন গাজী: সিজনের প্রথম ইলিশ এল ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে। এক লপ্তে কুড়ি থেকে পঁচিশ কুইন্টাল। টানা দু’মাস গভীর সমুদ্রে মাছ ধরা নিষেধ ছিল। সরকারের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল কয়েকশো মৎস্যজীবীদের ট্রলার। একে একে মৎস্যজীবীরা মাছ নিয়ে ফিরছেন।

৩০ থেকে ৫০ ক্রেট ইলিশ

দক্ষিণ ২৪ পরগনার নামখানা বন্দরে মৎস্যজীবীদের ট্রলারগুলি ফিরল রুপোলি শস্য নিয়ে। এক একটা ইলিশের ওজন প্রায় ৮০০ থেকে ১ কিলো। এক-একটি ট্রলার প্রায় ৩০ থেকে ৫০ ক্রেট ইলিশ নিয়ে বন্দরে ফিরছে। সেই মাছ সরাসরি চলে আসছে ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজার আড়তগুলিতে। প্রথম দিনেই ইলিশ পর্যাপ্ত পরিমাণে আসায় খুশি মৎসজীবীরা।

আরও পড়ুন: Ahmedabad Plane Crash Uncanny Things: এয়ার ইন্ডিয়ার ভয়ংকর বিমান দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে ৫ ভূতুড়ে কাণ্ড! হাড়হিম বোয়িং…

আরও পড়ুন: Sharmistha’s Prediction About Plane Crash: হতবাক বিশ্ব! সাতদিন আগেই কীভাবে বিমান দুর্ঘটনার ভবিষ্যদ্বাণী শর্মিষ্ঠার? নক্ষত্রসমাবেশ নিয়ে বিস্ময়কর যা বলেছেন…

মরশুমের শুরুতেই ভালো ইলিশ

তবে মরশুমের শুরুতেই ভালো ইলিশ আসায় মৎসজীবীরা আশা করছেন, আগামী কয়েকদিনে ভালো পরিমাণ ইলিশ পড়বে এবং তা বড় সাইজেরই হবে। বেশ কয়েক বছর ধরে সেভাবে ইলিশ মৎস্যজীবীদের জালে ধরা দেয়নি। তাই প্রথমদিন থেকেই যে ইলিশ দেখা দিয়েছে, তা নিয়ে ডায়মন্ড হারবার মৎস্য আড়ত ইউনিয়নের সম্পাদক জগন্নাথ দাস বলেন, আজ থেকেই খোলা বাজারে বিক্রি হবে রুপোলি শস্য। ইলিশ মাছ প্রথম দিনে একটু বেশি দাম থাকবে। ইলিশের জোগান বেশি হলে অনেকটাই দাম কমে যাবে। প্রথম দিনেই ইলিশের সাইজ যথেষ্ট ভালো। আশা করি, সময়ের সঙ্গে সঙ্গে অল্প দামে  ইলিশ পৌঁছবে বাঙালির পাতে।

আশানুরূপ

সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরেই গভীর সমুদ্রে ইলিশ মাছ ধরতে পাড়ি দেন মৎস্যজীবীরা। দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার কাকদ্বীপ নামখানা ফ্রেযারগঞ্জ এলাকা থেকে কয়েক হাজার মৎস্যজীবী ট্রলার নিয়ে গভীর সমুদ্রে ইলিশ মাছ ধরতে পাড়ি দেন একদিন আগে। বেশ কয়েক বছর ধরে মনমতো ইলিশ মাছ পাচ্ছিলেন না মৎস্যজীবীরা। এ বছর তাঁরা একটু আশাবাদী ছিলেন। কেননা, মৎস্যজীবীদের মাছ ধরার ক্ষেত্রে এবার নতুন প্রযুক্তি এসেছে। তাই আগের-আগের বারের চেয়ে এবার তাঁরা কিছুটা হলেও বেশি পরিমাণে ইলিশ ধরতে সক্ষম হবেন, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল। হলও তাই।
 
আশাপূরণ

অন্যান্য বছরের তুলনায় এবারে বরফের দাম কিছুটা হলেও বেড়েছে, জালের দামও বেড়েছে। তা ছাড়া মৎস্যজীবীদের মাছ ধরার উপকরণের জন্যও বেশ কিছুটা খরচ বহন করতে হয়। একটি ট্রলার ছাড়তে মোটামুটি খরচ হয় দুলক্ষ টাকার উপরে। ইলিশ মাছ এবারে ভালো হলে এবং দাম ভালো পাওয়া গেলে, খরচটা উঠে আসবে, এমনই ভাবনা ছিল তাঁদের। আপাতত, তাঁদের আশা পূর্ণ হবে বলেই মনে হচ্ছে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *