কাঁথিতে কাজিয়া! সমবায়ে একচেটিয়া জিতল তৃণমূল, লাভের গুড় খেল বিজেপি… TMC wins Cooperative Bank Election in contai, but BJP in Board of Directors


কিরণ মান্না: শুভেন্দু গড়ে এবার ‘গোষ্ঠীদ্বন্দ্বে’ বিপাকে তৃণমূল। নির্বাচনে একক সংখ্য়াগরিষ্ঠতা পেলেও সমবায় সমিতিতে শেষপর্যন্ত থাবা বসাল বিজেপি! তুঙ্গে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন:  Doctor assaulted mother-daughter: চেম্বারের মধ্যেই মা-মেয়েকে স্বনামধন্য ডাক্তার…. বারাসতের ক্লিনিকে ‘চরম নোংরা’ ঘটনা! ভয়ংকর অভিযোগ…

পূর্ব মেদিনীপুরের কাঁথি ২ নম্বর ব্লকের দক্ষিণ পাইকবাড় কৃষি উন্নয়ন সমবায় সমিতি। আসনসংখ্যা ৪৪। ভোটাভুটিতে ৩৭ আসনেই জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বাকি ৭ আসন গিয়েছে বিজেপির ঝুলিতে। এখন নিয়মাফিক যাঁরা ডেলিগেট পদে নির্বাচিত হন, তাঁরাই সমবায় সমিতির বোর্ড অফ ডিরেক্টরস বা পরিচালন সমিতিতে থাকেন। তবে সবাই নন, এক্ষেত্রে সংখ্যাটা ১৮। 

 আঠেরো জনের সেই তালিকায় জায়গা করে নিয়েছেন বিজেপি সমর্থিত ৩ জন! আবার নির্দলও ৩ জন। বাকি যাঁরা রয়েছেন, তাঁরা অবশ্য তৃণমূলেরই। রিন্তু ভোটে মাত্র ৭ আসন পেয়েও কীভাবে বোর্ড অফ ডিরেক্টরসে বিজেপি ৩? দলের গোষ্ঠীদ্বন্দ্ব ও ক্রস ভোটিংকেই দায়ি করেছেন তৃণমূলেরই একাংশ। দলের অঞ্চল সভাপতি বাবুলাল গিরিও বলছেন,  ‘ঐক্যের অভাবেই এই ফল’।  নেতা আমিন সোহেলের দাবি, ‘পরিচালন কমিটি তৃণমূলই চালাবে’।

এদিকে  অঙ্কের হিসেবে দক্ষিণ পাইকবাড় কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে যে তাদের ডিরেক্টর থাকার কথা নয়, তা স্বীকার করে নিয়েছেন বিজেপি নেতা চন্দ্রশেখর মণ্ডল। তাঁর দাবি, ‘তৃণমূলের দুই গোষ্ঠীর গুঁতোগুতি-ই আমাদের সুযোগ দিয়েছে’।

আরও পড়ুন:  Kolkata Weather: আকাশ মেঘলা, মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি শুরু কলকাতায়!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *