Lynching in Behala: মধ্যরাতে ভয়ংকর কাণ্ড, বেহালার পর্ণশ্রীতে গণপিটুনিতে মৃত্যু! আহত ১..


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খাস কলকাতায় গণপিটুনি! মৃত্য়ু হল এক ব্যক্তির। গুরুতর জখম আরও ১। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটজনকে গ্রেফতার করেছে পুলিস। মধ্যরাতে ভয়ংকর কাণ্ড বেহালার পর্ণশ্রীতে।

আরও পড়ুন: SSC Scam: আপাতত চাকরিহারাদের ভাতা নয়! হাইকোর্টে জোর ধাক্কা খেল রাজ্য…

পুলিস সূত্রে খবর, ঘড়িতে তখন প্রায় আড়াইটে। শুক্রবার গভীর রাতে পর্ণশ্রীর এমজি সাহা রোডের ধর্মরাজতলায় টহল দিচ্ছিলেন পুলিসকর্মীরা। একটি পার্কের পাশে দীপক সিং নামে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। এরপর এমজি সাহা রোডেই মহেন্দর সিং নামে এক ব্যক্তির নিথর দেহ উদ্ধার হয়। তবে ঘটনাস্থলে রক্তের কোনও দাগ ছিল না। 

দু’জনকেই নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে মহেন্দরকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। দীপককে স্থানান্তর করা হয় এসএসকেএম হাসপাতালে।  প্রাথমিক তদন্তে অনুমান, দু’জনই গণপিটুনির শিকার। তবে মহেন্দরকে অন্য কোথাও  মারধর করার পর, পর্ণশ্রীর ধর্মরাজ তলায় ফেলে দিয়ে যায় হামলাকারীরা।

এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ৮। আগত দীপকের বয়ানের ভিত্তিতে ধৃতদের বিরুদ্ধে মামলাও রজু করেছে পুলিস। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তদের নকল সোনা বিক্রি করেছিলেন মহেন্দর ও দীপক। এরপর বিষয়টি যখন টের পান, তখন ওই দুই ব্যক্তিকে একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ে ডেকে পাঠান অভিযুক্তরা। তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মৃত্যু হয় মহেন্দরের। গুরুতর জখম হন দীপক। সোনার গয়নাগুলিও উদ্ধার হয়েছে। 

আরও পড়ুন:  Bengal Weather Update: তুমুল দুর্যোগের আশঙ্কা! বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টিতে ভাসবে কলকাতার সঙ্গে এই এই জেলা…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *