অর্ণবাংশু নিয়োগী: আদালত অনুমতি দিলে আরজি কর ভিকটিমের পরিবার আইনজীবী নিয়ে হাসপাতাল যেতেই পারে। আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টে জানিয়ে দিল সিবিআই।
কলকাতা হাইকোর্টে পরিবারের দায়ের করা মামলাটিই গ্রহণযোগ্য নয় তাহলে এই আবেদন কী ভাবে গ্রহণযোগ্য হয়- প্রশ্ন তুলেছিল রাজ্য। হাসপাতাল পরিদর্শন করার জন্য লিখিতভাবে আবেদন জমা দেওয়ার নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
আরজি কর কান্ডে হাইকোর্টের দ্বারস্থ নির্যাতিতার মা-বাবা। ঘটনাস্থলে যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তাঁরা। আগামী বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই মামলার শুনানি।
নির্যাতিতার বাবা-মা আদালতে আবেদন করে জানান, আরজি কর হাসপাতালে ঘটনাস্থলে যাওয়ার অনুমতি দেওয়া হোক। তাঁদের মেয়ের উপর ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে তাঁরা একবার ঘটনাস্থলটি সরেজমিনে দেখতে চান। এই বিষয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আগামী বৃহস্পতিবার মামলার শুনানি হবে।
প্রসঙ্গ, ২০২৪ সালের ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উদ্ধার হয় এক তরুণী চিকিৎসকের দেহ। তারপরেই প্রকাশ্যে আসে ধর্ষণ ও খুনের ঘটনা। ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল।
কলকাতা পুলিস ঘটনার তদন্তে নেমে ১০ অগস্ট গ্রেফতার করেছিল কলকাতা পুলিসের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। তারপর 13 অগাস্ট মামলার তদন্তভার দেওয়া হয় সিবিআই-এর হাতে। ২৫ সদস্যের সিবিআই টিম তৈরি হয় তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের তদন্ত করতে।
এদিকে দোষীদের শাস্তির দাবিতে ‘রাত দখলের’ ডাক দেওয়া হয়। ২০২৪ সালের ১১ নভেম্বর শিয়ালদহ কোর্টে শুরু হয় ধর্ষণ ও খুনের বিচার। যা চলতি বছর গত ৯ জানুয়ারি শেষ হয়েছিল। গত ১৮ জানুয়ারি সেই মামলায় রায় ঘোষণা করে শিয়ালদা আদালত। দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে। সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
