অর্ণবাংশু নিয়োগী: এবার আপার প্রাইমারিতে নিয়োগ চাকরিহারা শিক্ষককে। ‘শূন্য পদ থাকলে মামলাকারীকে কাজে যোগ সুযোগ দেওয়া হোক’, স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আর যদি শূন্য পদ না থাকে? আদালত জানিয়েছে, ‘ভবিষ্যতে নিয়োগ হলে মামলকারীকে সুযোগ দেওয়া হোক। কমিশনকেই সিদ্ধান্ত নিতে হবে’।
এই মামলা চলাকালীন হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল এসএসসিকে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রশ্ন ছিল, ‘কার ভুলে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে? যোগ্য শিক্ষকদের কেন বাড়ি ফিরতে হল’? এদিন কমিশনের আইনজীবী আদালতকে জানান, ‘নিয়োগ বাতিলে কমিশনের কোনও ভুল ছিল না’। এমনকী, কমিশনের নতুন পরিচয় নিয়েও সওয়াল করেন তিনি। বলেন, ‘অফিসাররা বদলে গিয়েছেন। এটা নিউ কমিশন’।
সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি-র ২০১৬ সালের প্যানেল বাতিল। নবম-দশম শ্রেণিতে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে। আপার প্রাইমারিতে ফিজিক্যাল এডুকেশন ও ওয়ার্ক এডুকেশন শিক্ষক পদে নিয়োগে কাউন্সেলিং সুযোগ পেয়েছিলেন এক চাকরিহারা শিক্ষক। কিন্তু তখন সেই সুযোগ নেননি তিনি। এখন আপার প্রাইমারির কাউন্সেলিংয়ে ডাক পেতে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলাতে রায় ঘোষণা করলেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।
মামলাকারীর আইনজীবী আশীষ কুমার চৌধুরী বলেন, “সুপ্রিম নির্দেশ মেনে পুরনো চাকরিতে ফিরে যাওয়ার পর্যবেক্ষণ ছিল। সুপারিশ পত্র পাওয়ার পরেও ৯০ দিন পর্যন্ত কাজে যোগ দেওয়ার সুযোগ পাওয়ার কথা ছিল। কিন্তু মামলাকারী যোগ্য প্রার্থী। কমিশনের ভুলে উচ্চ প্রাথমিকের নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছেন’।
আরও পড়ুন: Kolkata: বর্ধমান থেকে এসে থাকছিল অভিজাত যোধপুর পার্কে! আচমকাই সকালে তিনতলা থেকে…তরুণীর রহস্যমৃত্যু!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
