Kasba Law College Incident: সামান্য ঘটনা! সমালোচনার ঝড় উঠতেই মানস বললেন, কসবাকাণ্ডের কথা বলিনি


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কসবা ‘ল কলেজের ছাত্রীর ধর্ষণের ঘটনায় গ্রেফতার কলেজেরই প্রাক্তনী মনোজিত্ মিশ্র। তার সঙ্গে শাসকদলের যোগাযোগ রয়েছে। ঘটনার পরপরই এনিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। প্রথমে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারপর মদন মিত্র এবং এবার মানস ভুঁইয়া। মদন মিত্র শেষপর্যন্ত তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। এনিয়ে সুর চড়াল বিজেপি।

কী বলেছেন মানস? কসবা ঘটনা নিয়ে দলকে অস্বস্তিতে ফেললেন মন্ত্রী মানস ভুঁইয়া। কসবাকাণ্ডের উল্লেখ না করে এক অনুষ্ঠানে মানস ভুঁইয়া বলেন, ছোট্ট একটা ঘটনা ঘটলেই, গেলে গেল রে রব ওঠে। ঘটনা তো ঘটে। পরিবারে ঘটে, স্বামী স্ত্রীকে মেরে দিচ্ছে বালিশ চাপা দিয়ে। স্ত্রী বরকে পাহাড়ে থেকে ঠেলে দিচ্ছে। এসব সমাজের একটি সংকট। 

তাঁর ওই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে মানস ভুঁইয়া বলেন, সামান্য ঘটনা হয়েছে। তা নিয়ে হইচই হচ্ছে। একটা জিনিস বিচার করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী কোনও ঘটনাকে চেপে গেছেন কিনা, অ্যাকশন নেননি কিনা। আরজিকরের মতো ঘটনা মুখ্যমন্ত্রী যে অ্যাকশন নিয়েছেন তার বাইরে সিবিআই এক ইঞ্চিও এগোতে পেরেছে? 

মানসের ওই মন্তব্যের পরপরই রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে যায়। তার জেরেই মনস ভুঁইয়া বিবৃতি দেন, ছোট ঘটনা আমি কখনও বলিনি। কসবার ঘটনা কখন বললাম! আমার মন্তব্যের সঙ্গে কসবার ঘটনার কি কোনও যোগ রয়েছে? এসব কথা একেবারেই বিভ্রান্তিকর, অপমান করার জন্য জুড়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন-টেক অফের পরই ভয়ংকর ঘটনা, আমদাবাদ দুর্ঘটনার কয়েকঘণ্টা পরই একই পরিণতি হতে যাচ্ছিল আরও এক বিমানের!

আরও পড়ুন-কসবাকাণ্ডে শোকজের মুখে ক্ষমা চাইলেন মদন!

মন্ত্রীর ওই মন্তব্য নিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, দলের যে অবস্থায় তাকেই তুলে ধরেছেন। দল যেভাবে সমাজটাকে দেখছে সেই ভাবেই মানস ভুঁইয়া ঘটনাকে তুলে ধরেছেন। এাই তৃণমূলের আসল চেহারা। 

উল্লেখ্য়, এর আগে কসবার ঘটনা নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, একজন বন্ধু যদি বান্ধবীকে ধর্ষণ করে তাহলে কী করার আছে? সহকর্মীরা যেখানে যখানে অপরাধ করছে সেখানে দায় কার? অন্যদিকে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন,  মেয়েটা যদি না যেত তাহলে এমন ঘটনা হত না। যারা এই ঘটনা ঘটিয়েছে তাঁরা তো সুযোগেরই ব্যবহার করেছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *