নবাগতদের ন*গ্ন করিয়ে নি*র্যাত*ন! এবার হাওড়ার কলেজে ছাত্রনেতার দাদাগিরি…| Freshers stripped and tortured Student leaders bullying in Narasinha Dutt College in howrah exposed


দেবব্রত ঘোষ: কসবা ল’ কলেজে ধর্ষণ কাণ্ডের পর তোলপাড় গোটা রাজ্য। অভিযুক্ত মনোজিত্‍ মিশ্র কলেজের প্রাক্তন এবং তৃণমূল ছাত্র নেতা। ফলে ঘটনার প্রভাব সরাসরি গিয়ে পড়ে শাসকদলে। এবার এই আবহেই ফের ধুন্ধুমার কাণ্ড হাওড়ার এক কলেজে। জানা গিয়েছে, গত বছর ফেব্রুয়ারি মাসে হাওড়ার নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমে নবাগত ছাত্রদের উপর র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছিল রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সৌভিক রায়ের বিরুদ্ধে। 

আরও পড়ুন:Woman Torture: শরীরে ডাইনি ভর করেছে! এই অপবাদে মহিলাকে অ*র্ধন*গ্ন করে নাচানো হল…দেখল গোটা গ্রাম…

এই ব্যাপারে ছাত্র পরিষদের তৎকালীন সভাপতি সৌরভ প্রসাদ গত বছর ফেব্রুয়ারি মাসে একটি সাংবাদিক সম্মেলন করে অভিযুক্ত সৌভিক রায়কে গ্রেফতারির দাবি জানান। যেভাবে ছাত্রদের প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখাতে বলা হয় তা মোবাইল ফোনে ভিডিয়ো করা হয়। পরে সেই ছবি ভাইরাল হয়ে যায়। ওই সাংবাদিক সম্মেলনে সৌরভ প্রসাদ পশ্চিমবাংলার কলেজগুলিতে শিক্ষা ব্যবস্থার অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং এ ব্যাপারে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেন। যদিও ওই তৃণমূল ছাত্র পরিষদ নেতার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

আরও পড়ুন:Texas Flood: জলের তোড়ে শ্মশান এলাকা! পড়ে আছে তার তোয়ালে, ব্রেসলেট…কিন্তু মেয়ে কই? কন্যাহারা বাবার চোখের জলে ভিজছে ফ্লাড ক্যাম্প…

তবে সেই সময় তৃণমূল ছাত্রনেতা সৌভিক রায় তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করলেও আজ তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ ছিল। এমনকি টিকিয়াপাড়া এলাকায় বাড়িতেও তার খোঁজ পাওয়া যায়নি। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, নরসিংহ দত্ত কলেজে পড়াশোনা করছে সৌভিক। পড়াশোনা করতে করতে সক্রিয় রাজনীতিতে প্রবেশ। কলেজের ইউনিয়ন সামলেছে। রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকাকালীন র‌্যাগিংয়ের ভিডিয়ো ভাইরাল হয়। ক্যামেরার সামনে কেউ কিছু বলতে না চাইলেও অনেকেই মনে করছেন তাকে ফাঁসানো হচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *