দেবব্রত ঘোষ: নরসিংহ দত্ত কলেজে র্যাগিং। ভাইরাল ভিডিয়ো। অভিযোগের তির টিএমসিপি নেতা সৌভিক রায়ের বিরুদ্ধে। এই ঘটনার পর বিস্ফোরক মন্তব্য কলেজের প্রিন্সিপাল সোমা বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানান, এই ঘটনায় ছাত্ররা আগেই অভিযোগ করেছিল। জি বি মিটিং-এ আলোচনা হয়। কলেজে আসতে বারন করা হয় সৌভিককে। কিন্তু বহিরাগতদের প্রবেশ আটকানো যাচ্ছে না। বাধা দিলে সিকিউরিটি গার্ডদের হুমকি দেওয়া হয়। কলেজে হুলিগানিজম চলে। বারবার পুলিসকে জানিয়ে কোনও লাভ হয়নি। ঘটনাটি যখন ঘটে তখন প্রাক্তন ছাত্র সৌভিক। কিন্তু কলেজে আসত। এখনও কলেজের অনুষ্ঠানে তাকে দেখা যায়।
তিনি আরও জানান, নির্যাতিত ছাত্ররা তাদের কাছে অভিযোগ জানানোর আগে থানা এবং দলীয় নেতাদের কাছে যায়। কিন্তু এই ভাইরাল ভিডিয়োর সত্যতা তাদের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগ আসার পর গর্ভনিং বডি থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, বহিরাগতরা কলেজে ঢুকতে পারবে না। এবং কলেজে পরীক্ষার সময় ইউনিয়নরুম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু প্রিন্সিপালের পক্ষে ২৪ ঘণ্টা নজরদারি সম্ভব নয়। বেশিরভাগ সময় তারা কলেজে ঢোকে। গার্ডকে হুমকি দেয়। তবে গর্ভনিং বডি থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, গত বছর ফেব্রুয়ারি মাসে হাওড়ার নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমে নবাগত ছাত্রদের উপর র্যাগিংয়ের অভিযোগ উঠেছিল রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সৌভিক রায়ের বিরুদ্ধে। ওই সাংবাদিক সম্মেলনে সৌরভ প্রসাদ পশ্চিমবাংলার কলেজগুলিতে শিক্ষা ব্যবস্থার অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং এ ব্যাপারে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেন। যদিও ওই তৃণমূল ছাত্র পরিষদ নেতার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।
আরও পড়ুন:Narasinha Dutt College: নবাগতদের ন*গ্ন করিয়ে নি*র্যাত*ন! এবার হাওড়ার কলেজে ছাত্রনেতার দাদাগিরি…
ভিডিয়োতে দেখা যায়, নবাগত ছাত্রদের প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখাতে বলা হয় তা মোবাইল ফোনে ভিডিয়ো করা হয়। পরে সেই ছবি ভাইরাল হয়ে যায়। এই ব্যাপারে ছাত্র পরিষদের তৎকালীন সভাপতি সৌরভ প্রসাদ গত বছর ফেব্রুয়ারি মাসে একটি সাংবাদিক সম্মেলন করে অভিযুক্ত সৌভিক রায়কে গ্রেফতারির দাবি জানান।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
