Barrackpore Shocking Incident: হাড়হিম ব্যারাকপুর! মদ্যপ জিম ট্রেনারের পৈশাচিক ধ*র্ষ*ণের শিকার যুবতী, মেরে ফাটালেন মুখও…


মনোজ মণ্ডল: কলকাতার কসবায় আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ নিয়ে শোরগোলের মধ্যে এ বার ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে। এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে জিম প্রশিক্ষকের বিরুদ্ধে। তরুণীর অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।

জিম ট্রেনারের কু-কীর্তি: 

জিম ট্রেনারের বিরুদ্ধে তার জিমের এক যুবতীকে ধর্ষণের চেষ্টা। গ্রেফতার জিম ট্রেনার। বাঁধা দিয়ে গুরুতর আহত যুবতীর বন্ধু।

অভিযোগ: 

বিগত এক বছর ধরে অভিযুক্তের সঙ্গে সম্পর্ক অভিযোগকারিনী। গতকাল রাতে অভিযোগকারীনি তার বিরাটির বাসভবন থেকে বেরিয়ে সে ও তাঁর দুই বন্ধু গিয়ে পৌঁছয় জিম ট্রেনারের নিউ ব্যারাকপুর থানার মাইকেল নগরের বাড়িতে। সেখানে আগে থেকেই মদ্যপ অবস্থায় ছিল অভিযুক্ত যুবক। যখন তারা বিদ্যুৎ এর বাড়ি যায়,সেইসময় বিদ্যুৎ ওরফে বিট্টু মদ্যপ অবস্থায় ছিল। বাড়িতে যাওয়া সাথে সাথে বিট্টু ঝাপিয়ে পরে ওই মহিলার উপর। বিট্টু কে বাঁধা দিলে মারধর করে ওই বন্ধু কে। বিট্টুর মারে গুরুতর আহত বন্ধু। 

অভিযোগকারিণীকে সেই সময় জোরপূর্বক হাত ধরে টানাটানি করে, ধর্ষণের চেষ্টা করে ওই ট্রেনার। বাঁধা দিতে গেলে মারধর করে মহিলাকে। ওই মহিলার বন্ধু বাঁধা দিতে গেলে, তাকেও মারধর করে মুখ ফাটিয়ে দেয়। মাথা ফাটিয়ে দেয়। বন্ধুর সঙ্গে ছিল তার বান্ধবীও।অভিযোগকারী যুবতীকে ব্যাপক মারধর করা হয়। সেই সময় কোনরকমে বেরিয়ে আসে অভিযোগকারিণী।

অভিযোগকারিণীর পদক্ষেপ: 

সেখান থেকে বেড়িয়ে পরবর্তীতে গোটা বিষয়ে ট্রেনারের (বিদ্যুৎ দে ওরফে বিট্টু) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে নিউ ব্যারাকপুর থানায়। নিউ ব্যারাকপুর থানা অভিযান চালিয়ে ওই জিম (Amfit)থেকে গ্রেফতার করে অভিযুক্ত বিদ্যুৎ দেকে। বয়স ৩৪। অভিযুক্ত যুবককে আগামীকাল বারাকপুর আদালতে পেশ করা হবে। পুলিস সূত্রের খবর, গতকাল রাতে ওই জিম ট্রেনারের বাড়িতে এসেছিল অভিযোগকারিনী মহিলা সহ এক বন্ধু ও বান্ধবী।

গোটা ঘটনার তদন্তে নিউ ব্যারাকপুর থানার পুলিস। বিদ্যুৎ দেকে নিজেদের হেফাজতে নিয়ে গোটা ঘটনার মোটিভ বের করার চেষ্টা চালাবে পুলিস।

Ahmedabad plane Crash Survivor Ramesh: সারারাত খোলা চোখ, নির্বাক চাহনি! একমাস পরেও দুঃস্বপ্ন আর আতঙ্কে বিপর্যস্ত বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত রমেশ

ULFA-Myanmar Drone Attack: ভয়াবহ প্রাণঘাতী ড্রোন হামলা, নিকেশ শীর্ষ নেতাও! মায়ানমারে উলফার ঘাঁটিতে ভারতের অতর্কিত আক্রমণ?

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *