Sushmita Sen: ৮ বছর হাতে কাজ নেই! ওটিটি প্ল্যাটফর্মগুলোর দরজায় দরজায় ঘুরেছেন সুস্মিতা…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘ আট বছর অভিনয় থেকে দূরে থাকার পর কাজে ফিরতে অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen) যে নিজেই উদ্যোগ নিয়েছিলেন, সে কথাই সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান সুস্মিতা নিজেই। প্রাক্তন মিস ইউনিভার্স এক সাক্ষাত্‍কারে বলেন, তিনি নিজে দেশের প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্মগুলোর  ফোন করে তাঁর অভিনয়ে ফিরে আসার ইচ্ছার কথা জানান।

আরও পড়ুন- Dhumketu First Day Collection: ১ দিনে ২০০০০-এর বেশি টিকিট বিক্রি, হাউজফুল ২০০ শো! প্রথমদিনেই বক্সঅফিসে বড় রেকর্ড দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’র!

সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, “আমি সমস্ত বড় বড় প্ল্যাটফর্মের প্রধানদের ফোন করে বলেছিলাম, আমার নাম সুস্মিতা সেন। আমি একজন অভিনেত্রী, অন্তত ছিলাম তো বটেই। আর আমি আবার ফিরে এসে কাজ করতে চাই। আমি আট বছর কাজ করিনি এবং এটা একটা দীর্ঘ সময়।”

২০২০ সালে রাম মাধবানি পরিচালিত ওয়েব সিরিজ ‘আরিয়া’ দিয়ে সুস্মিতা সেনের অভিনয় জগতে সফল প্রত্যাবর্তন ঘটে, যা দর্শক ও সমালোচক উভয়ের কাছেই প্রশংসিত হয়। সুস্মিতার সাম্প্রতিক কাজগুলির মধ্যে অন্যতম আলোচিত হলো ‘তালি’ ওয়েব সিরিজে সমাজকর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রটি। যদিও তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে, তবুও কেউ কেউ এই চরিত্রে একজন রূপান্তরকামী অভিনেতাকে কাস্ট করার পক্ষে মত দিয়েছিলেন। এই প্রসঙ্গে সুস্মিতা জানান, প্রথমে তাঁর মনেও এমন সংশয় ছিল। কিন্তু পরে তিনি জানতে পারেন যে গৌরী সাওয়ান্ত নিজে তাঁকে এই চরিত্রের জন্য চেয়েছিলেন।

আরও পড়ুন- Actress Love Story: প্রিয়বন্ধুর বরকে রাখি পরিয়ে ভাই বলে ডাক, তারপর তাঁরই প্রেমে পাগল অভিনেত্রী! বিয়ের আগেই গর্ভবতী…

নিজের আট বছরের বিরতি প্রসঙ্গে সুস্মিতা বলেন, জীবনের নানা অভিজ্ঞতা একজন শিল্পীর বিকাশের জন্য অত্যন্ত জরুরি। এই বিরতি তাঁকে জীবনকে গভীরভাবে উপলব্ধি করার সুযোগ দিয়েছে, যা তাঁর অভিনয়কে আরও সমৃদ্ধ করেছে। ডিজিটাল প্ল্যাটফর্মে আসার আগে সুস্মিতা সেনকে আমরা ‘দুলহা মিল গয়া’ এবং ‘নো প্রবলেম’-এর মতো ছবিতে শেষ দেখেছিলাম। এরপরে ২০১৫ সালের বাংলা ছবি ‘নির্বাক’-এ তাঁকে দেখা যায়। এরপর তিনি দীর্ঘ বিরতি নেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *