সংবিধানের মৌলিক কাঠামো ধসিয়ে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হাতেই ক্ষমতা! বিলে সরব মমতা.. CM Mamata Banerjees reacts on bill tabled by Centre in Loksabha


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নির্বাচিত জনপ্রতিনিধিদের সরাতে নয়া বিল। কোনও গুরুতর অভিযোগে ১ মাস হেফাজতে থাকলেই এবার পদ হারাবেন জন প্রতিনিধিরা। রেহাই নেই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রীদেরও! ‘কালো দিন, কালো বিল’, বিলের বিরোধিতায় সরব মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন:  Anandapur Incident: আনন্দপুর স্কুটি-কাণ্ডে যুগলের রহস্যমৃ*ত্যু! রোহিত-রনিতার দে*হে…

এক্স হ্যান্ডেল পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সাধারণ মানুষের দেওয়া ভোটে সরকার তৈরি হয়। এই প্রক্রিয়াকেই তোয়াক্কা করা হচ্ছে না। অনির্দিষ্ট ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে ইডি-সিবিআইয়ের হাতে, যাদের সুপ্রিম কোর্ট খাঁচাবন্দি তোতা বলেছিল। সংবিধানের মৌলিক কাঠামোকেই ধসিয়ে দিয়ে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতেই যাবতীয় ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে’।

যেকোনও মূল্য়ে কেন্দ্রের এই নয়া বিল আটকানোর আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘গণতন্ত্রকে বাঁচানোর সময় এসেছে। গণতন্ত্র, আদালতের ক্ষমতা কেড়ে নিলে মানুষ ক্ষমা করবে না’।

 

আগামীকাল, বৃহস্পতিবার সংসদে বাদল অধিবেশনের শেষদিন। তার আগে আজ, বুধবার লোকসভায় একটি সংবিধান সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বিলে প্রস্তাব দেওয়া হয়েছে, যেসব অপরাধে ৫ বছরের সাজার কথা বলা রয়েছে সেইসব অপরাধে কোনও প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী যদি গ্রেফতার হন ও তাঁরা যদি একমাস হেফাজতে থাকেন তাহলে ৩১তম দিনে সেই মন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে সরিয়ে দিতে পারবে সরকার। এরকম একটি আইন তৈরি হতে চলেছে। এবং ওই আইনের বলে দুর্নীতি রোখা যাবে বলে মনে করছে সরকার।

আরও পড়ুন:  East West Metro Innaguration: শুক্রবার মেট্রোপথে জুড়ে যাচ্ছে হাওড়া-শিয়ালদহ-সেক্টর ফাইভ, কবে যাত্রী পরিষেবা শুরু, ভাড়া কত…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *