পিয়ালী মিত্র: বাড়িতে ঢুকে বাবা-মায়ের সামনেই কলেজ ছাত্রীকে গুলি করে খুন। দিনদুপুরে ভয়ংকর ঘটনা কৃষ্ণনগরে। মৃত ছাত্রীর নাম ঈশিতা মল্লিক(১৯)। দেশি পিস্তল হাতে নিয়ে বাড়িতে ঢুকে তার বয়ফ্রেন্ড দেবরাজ সিং নামে এক যুবক। তারপর ঈশিতাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় বলে অভিযোগ উঠছে। কৃষ্ণনগর মহিলা কলেজের ছাত্রী ছিলেন ঈশিতা। ঘটনার পর থেকেই পলাতক তরুণীর বয়ফ্রেন্ড।
পুলিস সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের মানিকপাড়ায়। সোমবার দুটো থেকে আড়াইটের মধ্য়ে ঈশিতার বয়ফ্রেন্ড হাতে বন্দুক নিয়ে ঈশিতার বাড়িতে ঢুকে পড়ে। এরপর ঈশিতাকে সামনে পেয়েই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। বাবা-মার সামনেই মেঝেতে লুটিয়ে পড়ে ওই তরুণী।
আরও পড়ুন-হাসিনা উত্খাতের পর লুকিয়ে ছিলেন সাতক্ষীরায়, সীমান্তে পার হতে গিয়ে গ্রেফতার বাংলাদেশের পুলিসকর্তা
আরও পড়ুন-হাইওয়েতে বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল গাড়ি, ঘটনাস্থলেই নিহত সুপ্রিম কোর্টের আইনজীবী-সহ ২
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ঈশিতারা একসময় থাকত কাঁচরাপাড়ায়। সেখান থেকেই দেবরাজ সিং নামে অভিযুক্ত যুবকের পরিচয় ঘটে। ক্লাস টুয়েলভ পর্যন্ত তারা একসঙ্গেই পড়াশোনা করে। তাদের মধ্যে একটা সম্পর্কও তৈরি হয়েছিল। পুলিসের অনুমান তাদের সম্পর্কের মধ্যে একটা জটিলতা তৈরি হয়েছিল। দেবরাজের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছিল না। তার সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন করেছিল। তাতেই বেপরোয়া হয়ে ওঠে দেবরাজ। একেবারে পিস্তল নিয়ে চলে আসে ঈশিতার বাড়িতে। বাড়িতে পৌঁছে সে ফাস্ট ফ্লোরে চলে যায়। তারপর ঈশিতাকে কাছে পেয়ে গুলি চালিয়ে দেয়। ওই যুবকের খোঁজ করছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
