জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বিজেপিকে তুলোধনা করলেন অভিষেক বন্দ্যেপাধ্যায়। টিএমসিপির সমাবেশে ডায়মন্ডহারবারের সাংসদ বলেন, গত বছর এই সময় আর জি কর ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল ছিল। আমি গতবছর এই মঞ্চ থেকেই বলেছিলাম যারা বা যে মহিলারা আর জি কর কান্ডের প্রেক্ষিতে রাত দখলের ডাক দিয়েছিলেন আমি তাদের পাশে আছি। তবে আজ এক বছর পার করেও সেই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে ২৪ ঘন্টার আগে একজনকে গ্রেফতার করেছিলো, তার বেশি কিছু এগোয় নি। তদন্ত চলল এক বছর।
আরজিকর ঘটনার পর রাজ্য বিধানসভায় অ্যান্টি রেপ বিল ‘অপরাজিতা বিল’ পাশ করানো হয়েছিল। কিন্তু সেটা এখনও মান্যতা দিল না কেন্দ্র। সেদিন যারা রাস্তায় নেমেছিলেন তাদের অনেকের লক্ষ ছিল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দেওয়া। তারা কি একবারও রাস্তায় নেমেছেন এই অপরাজিতা বিল কে আইনে কেন পর্যবসিত করা হচ্ছে না, কেন কেন্দ্রের সরকার সেই বিলে মান্যতা দিচ্ছে না, এর প্রতিবাদে ?
স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR নিয়ে অভিষেক বলেন, আগে মানুষ সরকার বাছতো। আর বর্তমান কেন্দ্র সরকার SIR এর নাম করে সারা দেশ জুড়ে ভোটার বাচছে। আজ SIR করে আমাদের মৌলিক অধিকার, ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। যারা বলছেন বাংলা বলে কোনো ভাষা নেই, বলুন এর জবাব আমরা দেবো কি দেব না ? যারা গরিব মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে তাদের জবাব দেবেন না ?
যারা জল জীবন মিশনের টাকা আটকে রেখেছে তাদের জবাব দেবেন না ? SIR এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। যদি বাংলার একটা ভোটারের নামও বিজেপি কাটতে চায় তাহলে আমরা দশ লক্ষ লোক নিয়ে দিল্লিতে যাব। রাতের অন্ধকারে সংবিধান সংশোধনী বিল নিয়ে চলে এলো। এই বিল ওরা পাশ করতে পারবে না।
আরও পড়ুন-শক্তি বাড়িয়ে সাগরে ফুঁসছে নিম্নচাপ, দমকা বাতাস-বৃষ্টিতে তোলপাড় হবে এইসব জেলা
আরও পড়ুন-এই ৫ কারণে ট্রাম্পের শুল্কগুঁতো সামলে নিতে পারবে ভারত, দেখে নিন…
অভিষেকর চ্যালেঞ্জ, যারা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাদের ২০২৬ এ আমরা এক ছটাক জমিও ছাড়ব না। আজকে যুদ্ধের দামামা বাজল। আর আগামি ২০২৬ এর এই ২৮ আগষ্ট আরো বড় সমাবেশ আমরা করবো। বিচারব্যবস্থা, বিজেপি, কেন্দ্রিয় বাহিনী, সিবিআই, ইলেকশন কমিশন সবাই তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু দশ কোটি বাংলা ভাষী তৃণমূলের পক্ষে। আগের বার যত আসন আমরা পেয়েছি তার থেকে বেশি আসন নিয়ে ২০২৬ এ তৃণমূল ক্ষমতায় আসবে। এবার বিজেপির ক্ষমতা থাকলে ৫০ পার করে দেখাক।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
