৩৫ বছরে এগ ফ্রিজ করাতে গিয়ে বিপত্তি! সোহাকে সতর্ক করে চিকিত্‍সক বলেন…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  সোহা আলি খানকে (Soha Ali Khan) নিয়ে কিছুদিন ধরে হেডলাইন হয়েই চলেছে। এবার নিজের সারোগেসি (Surrogacy) নিয়ে মুখ খুললেন পতৌদি কন্যা। সোহার মেয়ে ইনায়ার বয়স ৭ বছর। কিন্তু তাকে পৃথিবীরে আনার জার্নিটা সহজ ছিল না।  জানালেন, অনেক বেশি বয়েসে নিজের ডিম ফ্রিজ করাতে গিয়ে ফিরে আসতে হয়েছিল তাঁকে। নবাবী পরিবারে বড় হওয়া সোহাকেও সন্তান পাওয়ার আগে কম সমস্যার মধ্যে যেতে হয়নি। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন, Soha Ali Khan Property: ১২০০ কোটির পতৌদি প্যালেস পুরোটাই সইফের! বোন সোহা পেলেন শুধু জেনারেটর রুম…

ঠিক কী ঘটেছিল? 

আগের কথা মনে করে সোহা বলেন, “আমার বয়স তখন ৩৫। আমি এক জন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে বলেছিলাম, আমি আমার ডিম্বাণু ফ্রিজ করতে চাই। তিনি আমাকে সোজাসুজি বলেছিলেন, এর জন্য আমি নাকি ইতিমধ্যেই অনেকটা বয়স্ক। চারপাশের সবাই তখনও বলছিল আমি খুবই তরুণী, কিন্তু ডাক্তারি ভাষায়-‘তোমার ডিম্বাণু তোমায় দেখতে পায় না।’ এই কথাটা আমাকে অনেকদিন ধরে নাড়া দিয়েছে।”

সোহা আলি খান বলেন, “ফার্টিলিটির পেছনে অনেকগুলো বিষয় কাজ করে। আজকাল আমাদের কাছে নির্ভরযোগ্য ফার্টিলিটি টেস্ট আছে— যেমন অ্যান্টি-মুলেরিয়ান হরমোন (Anti-Müllerian Hormone) এবং ঋতুচক্রের দ্বিতীয় দিনে অ্যান্ট্রাল ফলিকল কাউন্ট। এই পরীক্ষাগুলি একসঙ্গে করে দেখলে বোঝা যায় আগামী কয়েক বছরে ফার্টিলিটি কেমন থাকবে। আদর্শ বয়স ২৮ থেকে ৩৪ বছরের মধ্যে।”

সানি লিওনিরও বক্তব্য ছিল, তিনি গর্ভধারণ করতে চাননি, তাই সারোগেসি বেছে নিয়েছিলেন। এই এপিসোডটি আজ স্ট্রিম হবে। প্রসঙ্গত, সোহা আলি খান এবং কুণাল খেম্মুর কন্যা ইনায়া’র বয়স এখন ৭ বছর। অন্যদিকে সানি লিওন ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারের দুই পুত্র— আশার ও নোয়া। এছাড়া তাঁরা নিশা নামে এক কন্যাকে দত্তকও নিয়েছেন।

আরও পড়ুন, Soha Ali Khan: নবাবি জীবন ছেড়ে ভাড়া বাড়িতে সোহা! ব্যাংকের চাকরিতে বেতন মাত্র ১৭ হাজার, চরম অর্থকষ্টে বড় সিদ্ধান্ত অভিনেত্রীর…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *