Bangladeshi detained in Kolkata: ১০,০০০ দিয়ে ৭ মাস আগে ভারতে! কলকাতায় ফাঁদেন ব্যবসাও! বেহালায় জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী…


সন্দীপ প্রামাণিক: বেহালায় হরিদেবপুরে স্থানীয় লোকেদের হাতেনাতে ধরা পড়ল বাংলাদেশি অনুপ্রবেশকারী। হরিদেবপুর থানার অন্তর্গত ১২৪ নম্বর ওয়ার্ডের বড় বাগান এলাকায় এক অপরিচিত ব্যক্তি সাইকেল নিয়ে ছাতা সারাই করছিলেন। সেই সময় স্থানীয় এক ব্যক্তির সঙ্গে ছাতা সারাই নিয়ে তাঁর বচসা বাঁধে। তখনই স্থানীয় মানুষজনের সন্দেহ হয়। এরপরই এক ব্যক্তি ওই ছাতা সারাই করা ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, আপনি কোথা থেকে এসেছেন। উত্তরে তিনি বলেন, “আমি  বাংলাদেশ থেকে এসেছি।” 

এরপরই তাঁকে আটকে রেখে লালবাজারের ১০০ ডায়ালে খবর দেওয়া হয়। খবর পেয়ে এরপর হরিদেবপুর থানার পুলিস ঘটনাস্থলে আসে। আটক করা হয় ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী ব্যক্তিকে। যে ব্যক্তিকে আটক করা হয়েছে, তাঁর নাম দাউদ দারিয়া। তাঁর বক্তব্য, ৭ মাস আগে ১০ হাজার টাকার বিনিময়ে বনগাঁ বর্ডার দিয়ে প্রবেশ করে পরিচয়পত্র ছাড়াই ভারতে ঢোকে সে। তারপর থেকে ৭ মাস ধরে সে এই ছাতা সারাইয়ের কাজ করছে ভারতে থেকে। আসল বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ কোটালীপাড়াতে। এখানে ঠাকুরপুকুর পাঁচ মসজিদের কাছে তিনজনের সঙ্গে ৬০০ টাকার ঘর ভাড়া নিয়ে থাকে। 

বাকিরাও বাংলাদেশি। তবে তার মধ্যে ২ জন এখন বাংলাদেশে ফেরত চলে গিয়েছেন। সে একাই রয়েছে এখানে। এই ঘটনায় এলাকার মানুষজন পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। তাঁদের বক্তব্য, কীভাবে একজন বাংলাদেশি দীর্ঘ ৭ মাস ধরে এখানে ঠাকুরপুকুরে থেকে ব্যবসা করে যাচ্ছে? এই ঘটনা সামনে আসতেই নিরাপত্তাহীনতাই ভুগছে এলাকার মানুষজন। এলাকাবাসীর পক্ষ থেকে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে হরিদেবপুর থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস।

আরও পড়ুন, UP horror: ধড় থেকে মাথা-হাত-পা কে*টে আলাদা! মু*ণ্ডহীন দেহ মিলল…যোগী রাজ্যে যুবকের ভালোবাসার ভয়ংকর শাস্তি…

আরও পড়ুন, Health Insurance Cashless Treatment: ‘ভারতে সবচেয়ে বড় জালিয়াতি হেলথ ইনসিওরেন্সে!’ লিউকেমিয়া আক্রান্তের ৬১ লাখের জরুরি ক্যাশলেস ক্লেইম রিজেক্ট….

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *