Saokat Molla Pilot Car accident: ভয়ংকর দুর্ঘটনার কবলে বিধায়ক শওকত মোল্লার কনভয়! ছিন্নভিন্ন বাইক, হাসপাতালে পাঞ্জা লড়ছেন…


প্রসেনজিত্‍ সরদার: দুর্ঘটনার কবলে বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla) কনভয়, পাইলট কারের ধাক্কায় জখম বাইক আরোহী।

Add Zee News as a Preferred Source

কলকাতায় যাওয়ার পথে বামনঘাটা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়েন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার কনভয়। পাইলট কারের ধাক্কায় জখম বাইক আরোহী। স্থানীয় সূত্রে জানা যায় বাইক ও পাইলট কারের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় জখম হয়েছে বাইক আরোহী। দুমড়ে মুছড়ে ভেঙে গিয়েছে বাইক ও পাইলট কারের সামনের অংশ।

দুর্ঘটনার কবলে বিধায়ক শওকত মোল্লার কনভয়, পাইলট কার ও বাইকের মুখোমুখি সংঘর্ষ আহত দুই। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিধায়ক শওকত মোল্লা। ক‍্যানিং পূর্বের বিধায়ক অল্পের জন্য প্রাণে বাঁচলেন। কনভয়ে থাকা একটি পুলিশের পাইলট গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ বাসন্তী হাইওয়ের বামনঘাটার কাছে ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন: Snake Bite Death: জুতোর মধ্যে লুকিয়ে বিষধর! ‘অসাড়’ পায়ে ছোবল খেয়ে ঢলে পড়লেন IT ইঞ্জিনিয়ার…

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জীবনতলা থেকে বাসন্তী হাইওয়ে ধরে কলকাতা অভিমুখে বিধানসভা যাচ্ছিলেন বিধায়ক শওকত মোল্লা। তাঁর গাড়ির সামনে ছিল পুলিসের পাইলট গাড়ি। হঠাৎ সেই পাইলট গাড়ির সামনে একটি বাইক চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ও পাইলট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। 

ঘটনায় গুরুতর আহত হন বাইক চালক ও পাইলট গাড়ি চালক। গুরুতর অবস্থায় তড়িঘড়ি কলকাতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে পাইলট গাড়ির সামনের অংশ ভেঙে গিয়েছে এবং দুমরে মুচড়ে গিয়েছে বাইক। তবে কী ভাবে এই দূর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত করছে কলকাতা লেদার কম্পলেক্স থানার পুলিস।

আরও পড়ুন: Brain eating Amoeba: মাথার ঘিলু খেয়ে নিঃশেষ করে দিচ্ছে ভয়ংকর অ্যামিবা! মগজ খেকো দানবে কাঁপছে এই রাজ্য…

বাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক। তিনি কলকাতা পিজি হাসপাতালে চিকিৎসাধীন। কনভয়ে থাকা একটি পুলিসের গাড়ি চালকও আহত তাকে ভাঙ্গন নলমুড়ি হাসপাতালে চিকিৎসা চলছে। শওকত মোল্লা ওই পুলিস গাড়ির পিছনেই ছিলেন বলে তিনি জানান।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *