ভাইয়ের সঙ্গে ফ্ল্য়াটে থাকতেন, পরিচিতকে ভিডিয়ো মেসেজ পাঠিয়ে বছর তেইশের তরুণী…বাঁশদ্রোণীতে আতঙ্ক…Woman ends her life in a flat at Bansdroni


পিয়ালী মিত্র: পরিচিতকে ভিডিয়ো মেসেজ পাঠিয়ে আত্মহত্যা! ফ্ল্যাট থেকে উদ্ধার হল বছর তেইশের তরুণীর ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাঁশদ্রোণীতে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Kolkata: হাড়হিম হরিদেবপুর! জন্মদিন পার্টিতে ডেকে তরুণীকে মারধর, গণধর্ষণ…

পুলিস সূত্রে খবর, মৃতের নাম সুদীপ্তা মাইতি। একটি বেসরকারি সংস্থা চাকরি করতেন তিনি। বাঁশদ্রোণীর বিবেকানন্দ পার্কে ভাইয়ের সঙ্গে একটি ফ্ল্য়াটে ভাড়া থাকতেন তিনি। ঘড়িতে তখন প্রায় এগারোটা। শনিবার সেই ফ্ল্যাট থেকেই সুদীপ্তা ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। ভাই তখন ফ্ল্যাটে ছিলেন না। খবর ছুটে আসেন তিনি।  কী কারণে আত্মহত্য়া? তা অবশ্য স্পষ্ট নয়। তবে আত্মহত্যার করার আগে সুদীপ্তা এক পরিচিতকে ভিডিয়ো মেসেজ পাঠিয়েছিলেন বলে খবর।

এর আগে, সাত সকালে রক্তারক্তি কাণ্ড ঘটেছিল বাঁশদ্রোণীতেই। অভিযোগ, স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা করেন স্বামী। পুলিস সূত্রে জানা গিয়েছে, ব্রহ্মপুরের এ–ওয়ান এলাকায় বাস করেন অসীমা নস্কর ও তাঁর স্বামী হরিপদ নস্কর। অসীমা নস্কর স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরেই তাঁর সম্পর্কের টানাপোড়েন চলছিল। হরিপদর সন্দেহ ছিল স্ত্রীর চরিত্র নিয়ে, যা থেকেই বারবার দাম্পত্য কলহ তৈরি হত। 

আরও পড়ুন:  Durgapur Death: প্রেমিকা ডেকে নিয়ে যাওয়ার ৩ দিন পর মিলল যুবকের ঝুলন্ত দেহ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *