মহালয়া থেকেই অচল মহানগরী? জেনে নিন, পুজোর সময়ে কলকাতার কোন কোন রাস্তা বন্ধ থাকবে…। Durga Puja Traffic Control from Mahalaya City Roads will remain closed in north Kolkata south kolkata and other portion of city Kolkata Traffic Police


অয়ন ঘোষাল: পুজোর সময়ে কি ঘোর দুর্ভোগে পড়বেন শহরবাসী? কেননা, দেখা যাচ্ছে, শহরের অধিকাংশ গুরুত্বপূর্ণ রাস্তাই এই সময়ে কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে। কেননা, মহালয়ার (Mahalaya) দিন থেকে শহরে ট্র্যাফিক নিয়ন্ত্রণ বিধি চালু করছে কলকাতা ট্র্যাফিক পুলিস। বিজ্ঞপ্তি দিয়ে মহালয়া থেকে লক্ষ্মীপুজো (Durga Puja Season) পর্যন্ত কোন দিন কোন রাস্তা বন্ধ থাকবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। তর্পণের জন্য হুগলি নদীর লাগোয়া রাস্তাগুলিতে সাধারণ যান চলাচল বন্ধ বা নিয়ন্ত্রিত হবে। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Shani with Sun: বুধে বদল! শনি-রবির অশুভ সংযোগ! পিতাপুত্রযোগে ঘোর দুর্ভাগ্য নেমে আসবে এই রাশির জীবনে! বিশ্বকর্মায়…

দুর্গাপুজোয় কোন কোন সময়ে গাড়ি চলাচল বন্ধ থাকবে?

কলকাতা পুলিসের তরফে জানানো হয়েছে, তৃতীয়া থেকে নবমী পর্যন্ত উত্তর কলকাতা, মধ্য কলকাতা, দক্ষিণ কলকাতা, দক্ষিণ-পূর্ব কলকাতা, দক্ষিণ-পশ্চিম কলকাতা এবং শহরতলির বিভিন্ন রাস্তায় কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে। একমাত্র সরকারের অনুমোদিত গাড়ি চলাচল করতে পারবে সেইসব রাস্তায় (যেমন, পুলিসের গাড়ি)।

১) তৃতীয়া (২৫ সেপ্টেম্বর): বিকেল ৪ টে থেকে রাত ১২ টা।

২) চতুর্থী (২৬ সেপ্টেম্বর): দুপুর ৩ টে থেকে রাত ২ টো।

৩) পঞ্চমী (২৭ সেপ্টেম্বর): দুপুর ৩ টে থেকে রাত ২ টো।

৪) ষষ্ঠী (২৮ সেপ্টেম্বর): দুপুর ৩ টে থেকে রাত ৩ টে।

৫) সপ্তমী (২৯ সেপ্টেম্বর): দুপুর ৩ টে থেকে ভোর ৪ টে।

৬) অষ্টমী (৩০ সেপ্টেম্বর): দুপুর ৩ টে থেকে ভোর ৪ টে।

৭) নবমী (১ অক্টোবর): দুপুর ৩ টে থেকে ভোর ৪ টে।

আরও পড়ুন: Jio Special Recharge Plan: অবিশ্বাস্য! ‘ক্যালেন্ডার মান্থ ভ্যালিডিটি প্ল্যান’ নিয়ে বাজার কাঁপাতে আসছে Jio! চিপেস্ট এই প্ল্যানে…

উত্তর কলকাতায় কোন কোন রাস্তা বন্ধ থাকবে?

১) বি.কে. পাল অ্যাভিনিউ, নিমতলা ঘাট স্ট্রিট এবং রবীন্দ্র সরণির মধ্যবর্তী অংশ।

২) প্রয়োজন মতো নিমতলা ঘাট স্ট্রিট এবং কে.কে. ঠাকুর স্ট্রিটের মধ্যবর্তী বৈকুণ্ঠ সেন লেন এবং যদুলাল মল্লিক রোড।

৩) ভবানাথ সেন স্ট্রিট।

৪) বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট।

৫) প্রয়োজন মতো সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিধান সরণির মধ্যবর্তী বিডন স্ট্রিট।

৬) দুর্গাচরণ ব্যানার্জি স্ট্রিট।

৭) গুরিপাড়া রোড

৮) গড়পার রোড।

৯) গোপাল রাম দত্ত লেন।

১০) হরিনাথ দে রোড।

১১) কৈলাশ বোস স্ট্রিট।

১২) এ.পি.সি. রায় রোড থেকে কাইজার স্ট্রিট।

১৩) মহারানি স্বর্ণময়ী রোড, মালপাড়া।

১৪) রামমোহন রায় রোড।

১৫) রামেন্দ্র মজুমদার স্ট্রিট।

১৬) বিটি রোড এবং মন্মথ দত্ত রোডের মধ্যবর্তী রাজা মণীন্দ্র রোড। শুধুমাত্র ওই অংশ থেকে যে বাস এবং ছোট গাড়ি ছাড়বে, সেগুলি চলতে দেওয়া হবে।

১৭) সাহিত্য পরিষদ স্ট্রিট।

১৮) প্রয়োজন অনুযায়ী সুকিয়া স্ট্রিট।

১৯) শ্যামাচরণ দে স্ট্রিট।

২০) সিমলা স্ট্রিট।

২১) সাউথ শিয়ালদা রোড

২২) যোগী পাড়া লেন।

২৩) নর্থ শিয়ালদা রোড।

২৪) হারশি স্ট্রিট।

২৫) কাশী বোস লেন এবং নয়ন চাঁদ দত্ত স্ট্রিটের মধ্যবর্তী হরি ঘোষ স্ট্রিট।

২৬) এ.পি.সি. রোড থেকে বিধান সরণি (হাতিবাগান ক্রসিং) পর্যন্ত অরবিন্দ সরণি।

২৭) প্রয়োজন অনুযায়ী নিমতলা ঘাট স্ট্রিট থেকে ডি.সি.ব্যানার্জি স্ট্রিট পর্যন্ত রবীন্দ্র সরণি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *