উত্তরবঙ্গে দুর্যোগের জেরে বদলে গেল বহু ট্রেনের রুট ও সময়! জেনে নিন ট্রেনের নতুন শিডিউল এবং নয়া পথ, না-হলেই… PARTIAL DIVERSION/SHORT TERMINATION OF TRAINS in North Bengal


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক রাতের বৃষ্টিতে ভয়ংকর বিপর্যয়। ভাসছে উত্তরবঙ্গ। প্রবল দুর্যোগে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭। প্রতিকূল পরিস্থিতিতে এবার বদলে গেল আলিপুরদুয়ার – শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেসের সময়সূচি। স্রেফ ঘুরপথে চলাই নয়, যাত্রাপথও সংক্ষিপ্ত করা হল বেশ কয়েকটি ট্রেনের। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  North Bengal Flood: বৃষ্টি বিধ্বস্ত উত্তরবঙ্গে মৃত বেড়ে ১৭! বাতিল বহু ট্রেন, পর্যটকদের জন্য চালু হেল্পলাইন, যাচ্ছেন মুখ্যমন্ত্রী…

ভারী বৃষ্টির কারণে আলিপুরদুয়ারের অনেক জায়গায় এখন রেললাইনের উপর জল বইছে।  উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের তরফে  এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ রবিবার দুপুর ৩ টেয় বদলে সন্ধ্যায় সাড়ে ৬টায় নিউ আলিপুরদুয়ার থেকে ছাড়বে নিউ আলিপুরদুয়ার – শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস।

 

যাত্রাপথ সংক্ষিপ্ত

বোঙ্গাইগাঁও – নিউ জলপাইগুড়ি এক্সপ্রেসের যাত্রা শেষ হবে নিউ কোচবিহার স্টেশনে। নিউ কোচবিহার ও নিউ জলপাইগুড়ির মধ্যে ট্রেনটি আংশিকভাবে বাতিল থাকবে। 

ঘুরপথে যাত্রা

 ডিব্রুগড় – নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস নিউ কোচবিহার (NCB) থেকে, ধুপগুড়ি (DQG), জলপাইগুড়ি রোড (JPE)-এর পরিবর্তে এখন নিউ কোচবিহার (NCB), মাথাভাঙা (MHBA), জামালদাহ গোপালপুর (JDGP), ময়নাগুড়ি রোড (MYGD), ইয়েলেগ (YLSC), রাণী নগর জলপাইগুড়ি (RQJ), নিউ জলপাইগুড়ি (NJP) হয়ে যাবে। ২ মিনিটের জন্য মাথাভাঙা (MHBA), নিউ চ্যাংরাবান্ধা (NCBD), জলপাইগুড়ি রোড (JPE), নিউ জলপাইগুড়ি (NJP)-এ থামবে।

 

নিউ দিল্লি – ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস জলপাইগুড়ি রোড (JPE), ধুপগুড়ি (DQG), নিউ কোচবিহার (NCB)-এর পরিবর্তে এখন জলপাইগুড়ি রোড (JPE), নিউ চ্যাংরাবান্ধা (NCBD), মাথাভাঙা (MHBA) – নিউ কোচবিহার (NCB) হয়ে যাবে। রাণী নগর জলপাইগুড়ি (RQJ) থেকে নিউ কোচবিহার (NCB) এর মধ্যে কোনও স্টপেজ থাকবে না।

 

 

নিউ দিল্লি – ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস জলপাইগুড়ি রোড (JPE), ধুপগুড়ি (DQG), নিউ কোচবিহারের (NCB) পরিবর্তে এখন জলপাইগুড়ি রোড (JPE), নিউ চ্যাংরাবান্ধা (NCBD), মাথাভাঙ (MHBA), নিউ কোচবিহার (NCB) হয়ে যাবে। রাণী নগর জলপাইগুড়ি (RQJ) থেকে নিউ কোচবিহার (NCB) এর মধ্যে কোনও স্টপেজ থাকবে না।

 

ডিব্রুগড় – কলকাতা পূজা স্পেশাল: এই ট্রেনটি ধুপগুড়িতে আটকে আছে। এটি এখন নিউ কোচবিহারে ফেরত যাবে এবং নিউ কোচবিহার – মাথাভাঙ্গা , নিউ চ্যাংরাবান্ধা, নিউ জলপাইগুড়ি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। নিউ কোচবিহার এবং নিউ জলপাইগুড়ির মধ্যে এই ট্রেনের কোনও স্টপেজ থাকবে না।

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *