Child Abduction in Burdwan Medical College: আদরের ছেলেকে কোলে নিয়েই ধাঁ মহিলা! বর্ধমান মেডিক্যালে ১৮ দিনের শিশু চুরি…


অরূপ লাহা: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু চুরির অভিযোগে মঙ্গলবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ১৮ দিনের এক শিশুপুত্রকে হাসপাতাল চত্বর থেকে চুরি করে পালানোর  অভিযোগ উঠেছে এক অজ্ঞাতপরিচয় মহিলার বিরুদ্ধে।

Add Zee News as a Preferred Source

জানা গেছে, সঙ্গে ছিলেন তাঁর মা হামিদা বিবি। শিশুটির বাবা সুজল সেখ তখন ওষুধ কিনতে গিয়েছিলেন। সেলেফার নিজেরও এদিন প্রসূতি চিকিৎসকের কাছে চেকআপ করার কথা থাকলেও, চিকিৎসক অনুপস্থিত থাকায় চেক-আপ হয়নি।

আরও পড়ুন- Bengal weather Update: আবহাওয়ায় বড়সড় পরিবর্তন! বৃষ্টি বিদায় নিলেও অক্টোবরেই ধেয়ে আসছে সাইক্লোন, তৈরি হবে শক্তিশালী নিম্নচাপ…

এরপর প্রসূতি বিভাগের বহিঃবিভাগের বারান্দায় সেলেফা খাতুন ও তাঁর মা শিশুটিকে নিয়ে বসে ছিলেন। সেই সময়ই এক হলুদ রঙের চুড়িদার পরিহিতা মহিলা তাঁদের কাছে এসে শিশুটিকে আদর করতে থাকেন এবং কিছুক্ষণ পর কোলেও নেন। হামিদা বিবির অভিযোগ, অল্প সময়ের মধ্যেই ওই মহিলা শিশুটিকে কোলে নিয়েই সেখান থেকে উধাও হয়ে যান।

বিষয়টি টের পেয়ে হামিদা বিবি তড়িঘড়ি জামাই সুজল সেখকে ফোন করে জানান। সুজল সেখ সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিস ক্যাম্পে গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীদের বাড়ি বীরভূমের কীর্ণাহারের বলরামপুরে।

আরও পড়ুন- Registration for Toto: বাংলায় টোটো-বাজি আর বরদাস্ত নয়! ৩০ নভেম্বর লাস্ট ডেট, রেজিস্ট্রেশন না করালে চাকা বন্ধ…

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিস হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিস সূত্রে জানা গেছে। হাসপাতালে ভর্তি থাকা এক রুগীর আত্মীয় সুরজ সাহানা  বলেন, “এভাবে ভিড়ের মধ্যে থেকে শিশু চুরি হওয়া সত্যিই উদ্বেগজনক। নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন।”

এই ঘটনায় বর্ধমান মেডিক্যাল কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে। যদিও হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, বিষয়টি আমার জানা নেই। খবর পেয়ে হাসপাতালে যান ডিএসপি (হেডকোয়ার্টার) দেবাশীষ চক্রবর্তী ও বর্ধমান থানার আইসি দিবেন্দু দাস।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *