Berhampore: বহরমপুরে বিভীষিকা! উদ্দাম জন্মদিনের পার্টিতে আচমকা গুলি! রক্তে ভেসে গেল কেক, মেঝেয় সৌরভ…


সোমা মাইতি:  বহরমপুরে জন্মদিনের পার্টিতে চলল গুলি। গুলিবিদ্ধ এক যুবক। এই ঘটনায় গ্রেফতার ১৪ জন। আগেই তিনজনকে গ্রেফতার করেছিল পুলিস। আরও ১১ জনকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে গত ১৫ই অক্টোবর রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে বহরমপুর থানার ফাঁসিতলা এলাকার একটি গুদামে জন্মদিনের পার্টি চলছিল। সেখানে ছিল ২০ থেকে ৩০ জন। অনুষ্ঠান চলাকালীন শুরু হয় বচসা, সেই সময় গুলি চলে বলে অভিযোগ। পায়ে গুলি লাগে সৌরভ রায় নামে এক যুবকের।

Add Zee News as a Preferred Source

তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় পুলিস একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। প্রথমে তিনজনকে গ্রেফতার করে পুলিস। তাদের বৃহস্পতিবার বহরমপুর সিজিএম কোর্টে পাঠিয়ে ৫ দিনের হেফাজতে নেয়। বৃহস্পতিবার এই ঘটনায় আরও ১১ জনকে গ্রেফতার করে পুলিস। ধৃতরা সকলেই লালবাগের আমানিগঞ্জ এলাকার বাসিন্দা। শুক্রবার ধৃত ১১ জনকে কোর্টে পাঠায় পুলিস।

আরও পড়ুন: Kalyan Bandyopadhyay on Sukanta Mazumder: ‘তুই শ্রীরামপুরে আয়, তারপর তুই ঘরে ফিরে যাস কী করে দেখব! তোর মস্তানি বের করে দেব…’

আরও পড়ুন: West Assembly Election 2026: ছাব্বিশের ভোটের আগে তৃণমূলে বড় রদবদল, পারফরম্যান্সই শেষ কথা! কারা আউট, কারা ইন…

এর আগে, পুজোয় ঠাকুর দেখার নাম করে ১৪ বছরের কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারই এক পরিচিত। কিন্তু পুজো মণ্ডপে না গিয়ে স্থানীয় একটি ইট ভাটায় নিয়ে গিয়ে তাকে গনধর্ষণ করে। এমন অভিযোগ উঠেছে বহরমপুরের সাটুইয়ের তিন যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতের ওই ঘটনায় বুধবার রাতে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানার পুলিস। বৃহস্পতিবার তাদের জেলার একটি বিশেষ আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন। 

জেলা পুলিসের এক আধিকারিক জানান, ওই তিনজনের বিরুদ্ধে বুধবার আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তারপরে তিনজনের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ১৪ বছর বয়সি ওই কিশোরীকে তারই পরিচিত এক যুবক পুজোয় ঠাকুর দেখানোর নাম করে ডাকে। তার ডাকে সাড়া দিয়ে ওই যুবকের মোটরবাইকে করে বেরিয়েছিল ওই কিশোরী। তাদের সঙ্গে আরও দুই যুবক অন্য একটি মোটরবাইকে ছিল। অভিযোগ পুজো মণ্ডপে না গিয়ে ওই কিশোরীকে স্থানীয় একটি জনমানবহীন ইট ভাটায় নিয়ে যায়। 

সেখানে এক যুবক তাকে ধর্ষণ করে। বাকি দুজন তাকে সহযোগিতা করে বলে অভিযোগ। ওই কিশোরী বাড়ি ফিরে বিষয়টি তার পরিবারকে জানায়। পরের দিন ওই কিশোরী স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ওই নাবালিকার বুধবার জেলার একটি হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে বলে জেলা পুলিসের এক আধিকারিক জানিয়েছেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *