রণয় তিওয়ারি: প্রেমিকের সঙ্গে বেরিয়ে মৃত্যু হল প্রেমিকার। যদিও নাবালিকার পরিবারের অভিযোগ খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। রিয়া শোনকার। ১৭ বছর বয়েস। বড়বাজার থানা এলাকার স্ট্যান্ড রোডের বাসিন্দা। বাবা মায়ের একমাত্র মেয়ে রিয়া দশম শ্রেণীর ছাত্রী ছিল।
ইতিমধ্যে হেস্টিংস থানায় অভিযোগও দায়ের করেছেন তাঁরা।
মনে করা হচ্ছে হেস্টিংস এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তরুণী রিয়া শোনকারের। গতকাল, বৃহস্পতিবার রাতে প্রেমিক অঙ্কিত মিশ্রের সঙ্গে বাড়ি থেকে ঘুরতে বের হন রিয়া। বাইকে করেই যাচ্ছিলেন তাঁরা। অভিযোগ, হেস্টিংসের কাছে মাঝরাস্তায় তাঁদের বাইক স্কিড করে। যার ফলে দুর্ঘটনার কবলে পড়েন দু’জনেই। গুরুতর জখম হন তরুণী। অল্প আঘাত লাগে তরুণেরও। তড়িঘড়ি তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও হাসপাতালে পৌঁছনোর পরেই তরুণীর মৃত্যু হয়।
এরপর ওই তরুণীর বাবা হেস্টিংস থানায় অভিযোগ জানান তাঁর মেয়েকে খুন করা হয়েছে। সেই ঘটনায় জড়িত রয়েছে প্রেমিক অঙ্কিত মিশ্র। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে অঙ্কিতকে গ্রেফতার করেছে হেস্টিংস থানা। শুরু হয়েছে তদন্ত।
পরিবারের সদস্যরা জানান, বছরখানেক ধরে, অঙ্কিত মিশ্র নামে একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রিয়ার। বৃহস্পতিবার রাতে, ছেলেটির সঙ্গে বাইকে করে বেড়ায় রিয়া। এরপর রাত ১২টা নাগাদ রিয়ার পরিবারের কাছে খবর আসে তাঁদের মেয়ের মৃত্যু হয়েছে। ফোন করে অঙ্কিত নিজেই বলে sskm হাসপাতালে চলে আসার জন্য।
পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাঁদের মেয়েকে।
বিস্তারিত আসছে…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
