মাত্র ৪৮-এই থামল জীবন! প্রয়াত জনপ্রিয় ব্যান্ডের বেস গিটারিস্ট…| Limp Bizkit bassist Sam Rivers dies at 48 band pays tribute to his legacy


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াত মার্কিন মেটাল ব্যান্ড লিম্প বিজকিট-এর বেস গিটারিস্ট স্যাম রিভার্স। মাত্র ৪৮ বছর বয়সেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার ব্যান্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে এই দুঃসংবাদ জানানো হয়।

Add Zee News as a Preferred Source

সেখানে লেখা, ‘আজ আমরা আমাদের ভাইকে হারালাম। আমাদের ব্যান্ডমেটকে। আমাদের হার্টবিকে।’

আরও পড়ুন:Dowry Harrasment: ‘এটুকুতে হবে না, আরও নিয়ে এসো…’, পণের জন্য স্ত্রীর উপর নারকীয় অত্যাচার IPS অফিসারের…

তারা আরও জানায়, ‘স্যাম শুধু আমাদের বেস প্লেয়ার ছিলেন না- তিনি ছিলেন একধরনের জাদু। প্রতিটি গানের নিচে তাঁর বাজনা ছিল স্পন্দনের মতো, অস্থিরতার মধ্যে শান্তি, শব্দের মাঝে প্রাণ। আমরা একসঙ্গে প্রথম যেই সুরটা বাজিয়েছিলাম, সেখান থেকেই স্যাম আমাদের জন্য ছায়ার মতো ছিলেন। তাঁর প্রতিভা ছিল সহজাত, উপস্থিতি ছিল স্মরণীয়, আর হৃদয় ছিল বিশাল।’

তাদের পোস্টে আরও বলা হয়, ‘আমরা একসঙ্গে অনেক স্মৃতি ভাগ করেছি- উন্মাদ মুহূর্ত, শান্ত সময়, সুন্দর সময়। প্রতিটি মুহূর্ত আরও দামী হয়ে উঠেছিল কারণ স্যাম আমাদের সঙ্গে ছিলেন। তিনি ছিলেন একবারই আসা এক অসাধারণ মানুষ। সত্যিকার অর্থেই একজন কিংবদন্তি। তাঁর আত্মা বেঁচে থাকবে প্রতিটি সুরে, প্রতিটি মঞ্চে, প্রতিটি স্মৃতিতে। আমরা তোমাকে ভালোবাসি, স্যাম। তুমি সব সময় আমাদের সঙ্গে থাকবে। শান্তিতে ঘুমাও, ভাই। তোমার সংগীত কখনও থামবে না।’

আরও পড়ুন:Road Accident: দিওয়ালির ছুটিতে আর বাড়ি ফেরা হল না! পথেই মর্মান্তিক পরিণতি ৪ শ্রমিকের…

স্যাম রিভার্স বেশ কয়েক বছর ধরেই স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। অতিরিক্ত মদ্যপানের কারণে তাঁর লিভারে গুরুতর সমস্যা দেখা দেয়, যার ফলে ২০১৭ সালে তাঁকে লিভার ট্রান্সপ্লান্ট করতে হয়। এক সাক্ষাত্‍কারে তিনি বলেছিলেন, ‘অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমাকে UCLA হাসপাতালে ভর্তি হতে হয়। ডাক্তার বলেছিলেন, তুমি যদি এখনই না থামো, তাহলে বাঁচবে না। তোমার এখনই নতুন লিভারের দরকার।’

যদিও স্যামের মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *