সীমান্তে বাংলাদেশিদের বাড়বাড়ন্ত! খোঁজখবর করতে নামতেই….| Haldibari police attacked while conducted a raid in border area


প্রদ্যুত্ দাস: পুলিসকে মারধোরের অভিযোগের ঘটনায় শোরগোল এলাকায়। ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলা সংলগ্ন কোচবিহার জেলার হলদিবাড়ি থানার অন্তর্গত ৪০ নং নিজতরফ এলাকায়। অভিযোগ, সূত্র মারফত খবর ছিল এলাকার কিছু মানুষের সঙ্গে বাংলাদেশিদের যোগাযোগ রয়েছে। তাদের বিরুদ্ধেই অভিযানে নেমেছিল হলদিবাড়ি থানার সাদা পোশাকের ডিআইবি।

Add Zee News as a Preferred Source

বিবিগঞ্জ এলাকা থেকে মেখলিগঞ্জ ব্লকের ৪০ নং নিজতরফ এলাকা অবধি পৌঁছায় সাদা পোশাকের ডিআইবি । সেখানেই সাদা পোশাকের ডিআইবি কিছু বুঝে উঠার আগে দুষ্কৃতীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় । আহত হয় দুই সাদা পোশাকের ডিআইবি ও এক নৌকার মাঝি। এমনটাই অভিযোগ উঠেছে।

ঘটনার পরেই খবর যায়  হলদিবাড়ি থানার পুলিসের কাছে । রবিবার সন্ধ্যায় ঘটনার তল্লাশি চালাতে ঘটনাস্থলে উপস্থিত হন হলদিবাড়ি থানার আইসি সহ বিশাল পুলিস বাহিনী।  পুলিশ সূত্রে খবর , দীর্ঘদিন ধরে চোরাকারবারি ব্যবসা বন্ধ করতে অভিযান চলছে জেলা পুলিসের। এবারও একইভাবে অভিযান চালানোর উদ্দেশ্যে পুলিস দুষ্কৃতীদের আতুরঘরের খোঁজ নিতেই ঘটনাস্থলে পৌঁছায়।

আরও পড়ুন-বিলেতে হইহই কাণ্ড! ক্যাথিড্রালেই হবে ভবতারিণী কালীর পুজো…

আরও পড়ুন-দীপাবলিতে হিন্দুদের শুভেচ্ছা পাক প্রধানমন্ত্রীর , পাল্টা শাহবাজ শরিফের মুখোশ খুলে দিল নেটপাড়া
 
ঘটনা প্রসঙ্গে পুলিস সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগেই এক গোরু পাচারকারীকে নিয়ে মেখলিগঞ্জের নিজতরফে ঘটনার পুনঃনির্মাণ করা হয় । সেই জায়গায়ই মূল ঘাটি বেঁধে রেখেছে দুষ্কৃতীরা । গোপন সূত্রে খবর পেয়ে সাদা পোশাকের পুলিস সেখানে অভিযান চালাতে গেলে অতর্কিত হামলায় আক্রান্ত হয় তারা। ঘটনায় তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *