এভাবেও ফিরে আসা যায়! রেকর্ড করে সিরিজে ফিরল ভারত, অনবদ্য অর্শদীপ-ওয়াশিংটন…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০আই সিরিজে অনবদ্য প্রত্যাবর্তন ভারতের। গত ২৯ অক্টোবর ক্যানবেরার মানুকা ওভালে, সিরিজের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও মিচেল মার্শরা (Mitchell Marsh)। কিন্তু তুমুল বৃষ্টিতে সেই ম্যাচ পরিত্যক্ত হয়ে গিয়েছিল। এরপর গত ৩১ অক্টোবর দ্বিতীয় ম্যাচে অজিদের কাছে রীতিমতো ল্যাজে-গোবরে হয়ে ৪ উইকেটে হেরেছিল ভারত। কিন্তু তৃতীয় টি-২০আই-তে সূর্যকুমাররা (India Vs Australia 3rd T20I) দেখিয়ে দিলেন কেন তারা বিশ্বের ১ নম্বর টি-২০ দল। রীতিমতো রেকর্ড করে সিরিজ ১-১ করল টিম ইন্ডিয়া। অনবদ্য খেললেন অর্শদীপ সিং (Arshdeep Singh) ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  শাহরুখের জন্মদিনে KKR-এ ব্লকবাস্টার এন্ট্রি, চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী সুপারস্টারই কলকাতার নেতা!

অস্ট্রেলিয়া ইনিংস

হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে ভারত প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা মোটেই ভালো হয়নি। ৩ ওভারের ভিতর ১৪ রানে চলে যায় টপ অর্ডারের দুই তারকা। ট্রাভিস হেড (৬) ও জশ ইংলিসের (১) উইকেট পরপর তুলে নিয়ে বড় ধাক্কা দেন পেসার অর্শদীপ। এরপর স্পিনার বরুণ চক্রবর্তী এসেও কামাল করেন। পরপর তুলে নেন মিচেল মার্শকে (১১) ও মিচেল ওয়েনকে (০)। অস্ট্রেলিয়া ৯ ওভারের ভিতর ৭৩ রানে তুলতে গিয়ে ৪ উইকেট হারিয়ে ফেলে। তবে চারে নামা টিম ডেভিড ও ছয়ে নামা মার্কাস স্টোইনিসের আলাদা পরিকল্পনা ছিল। তাঁরা পঞ্চম উইকেটে জুটি বেঁধে ২৭ বলে ৪৫ রান যোগ করেন স্কোরবোর্ডে। ডেভিড ৮ চার ও ৫ ছয়ে ৩৮ বলে বিধ্বংসী ৭৪ রানের ইনিংস খেলেন। ওদিকে স্টোইনিস ৮ চার ও ২ ছক্কায় ৩৯ বলে ৬৪ রানের আগুনে ইনিংস খেলেন। সাতে নামা ম্যাথিউ শর্টও দারুণ ক্যামিও খেলেন। ১৫ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন তিনি। ৭৩ রানে ৪ উইকেট হারানো দল ইনিংস শেষ করে ৬ উইকেট ১৮৬ রানে। অর্শদীপ নিয়েছেন তিন উইকেট। বরুণ পেয়েছেন দুই উইকেট। এক উইকেট শিবম দুবের।

ভারতের ইনিংস

১৮৭ রানের বিরাট টার্গেট ছিল ভারতের সামনে। অভিষেক শর্মা (২৫), শুভমন গিল (১৫), সূর্যকুমার (২৪), তিলক ভার্মা (২৯) ও অক্ষর প্যাটেল (১৭) এদিন দাগ কাটতে পারলেন সেভাবে। তবে জ্বলে উঠলেন ছয়ে ও সাতে নামা ওয়াশিংটন সুন্দর (৩ চার ও ৪ ছয়ে ২৩ বলে ৪৯), জীতেশ শর্মা (১৩ বলে ২২)। অপরাজিত ইনিংস খেললেন। গুরুত্বপূর্ণ সময়ে ৪৩ রান যোগ করলেন বোর্ডে। ভারত ৯ বল হাতে রেখে ৫ উইকেটে খেলা বার করে নেয়। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে হোবার্টে এটিই ভারতের সর্বাধিক রান তাড়া করে টি-২০আই জয়ের নজির।

আরও পড়ুন:  ‘আমরা মেঝেতে শুয়েছি’! বিশ্বকাপ ফাইনালের আগে বিস্ফোরক ক্যাপ্টেন, ভারতীয় ক্রিকেটে ধেয়ে এল ঝড়…

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *