জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৬০-এ পা দিলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান, আর এই বিশেষ দিনে তাঁর ভক্তদের জন্য এল এক দুর্দান্ত চমক। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স একসঙ্গে ঘোষণা করল শাহরুখের আগামী ছবির নাম কিং ‘KING’।
ভিডিওটি প্রকাশ করেছেন জনপ্রিয় পরিচালক সিদ্ধার্থ আনন্দ, যিনি ‘পাঠান’-এর পর আবারও শাহরুখের সঙ্গে কাজ করছেন। এই ভিডিয়োটি শুধুমাত্র ছবির টাইটেল রিভিল। ফলে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস এখন দ্বিগুণ।
আরও পড়ুন: ভাঙবেন প্রথা নাকি জন্মদিনে মন্নতের বাইরেই দর্শন দেবেন? জানিয়ে দিলেন শাহরুখ…
‘KING’-এ নাকি দেখা যাবে এক সম্পূর্ণ নতুন রূপে শাহরুখ খানকে, যা দর্শক আগে কখনও দেখেননি। ভিডিয়োতে দেখা গেছে একদম নতুন শাহরুখ খানকে। রূপালি চুল, কানে দুল, চোখে সেই পরিচিত তেজ এবং তাঁর ব্যক্তিত্ব সবটা মিলিয়ে এক নয়া অবতারে দর্শকরা দেখতে পাবেন কিং খান-কে। শুধু লুক নয় , তাঁর মধ্যে থাকবে এক অন্য মাত্রার আগুন — ঠিক যেমনটা ভক্তরা সবসময় চেয়ে আসছেন। ভিডিয়োর সংলাপে শাহরুখকে বলতে শোনা যায়,“শো দেশ জুড়ে কুখ্যাত, দুনিয়া দিল একটাই নাম — KING।” এই এক লাইনেই ভক্তরা পেয়ে গেছেন তাঁদের বাদশার নয়া অবতার।
ভিডিওতে আরও দেখা যায় শাহরুখের হাতে একটা হরতন সাহেবের (King of Hearts) কার্ড বা তাস, যা তাঁর পরিচিত নামের এবং ছবির টাইটেলের এক প্রতীক। এই দৃশ্যটি তাঁর পরিচয়কেই আরও জোরালো করে তোলে যে তিনি শুধু বলিউড সিনেমার রাজা নন, দর্শকদের হৃদয়েরও রাজা।
আরও পড়ুন: বালাই ষাট! শাহরুখ আবেগের অবসর হয় না, বয়স বাড়ে, হৃদয় তবু দফতর পাল্টায় না…
ছবিটি প্রযোজনা করছে শাহরুখের নিজস্ব সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, সঙ্গে রয়েছে সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স পিকচার্স। মুক্তির সময় ২০২৬। পরিচালক জানিয়েছেন, এই ছবি হবে তাঁর সবচেয়ে বড় অ্যাকশনে ভরপুর ও স্টাইলিশ সিনেমা।
জন্মদিনে এই ঘোষণা যেন শাহরুখের পক্ষ থেকে তাঁর অনুরাগীদের জন্য এক বিশেষ উপহার। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে উত্তেজনা, আর ভক্তদের মুখে একটাই কথা,“It’s Showtime!”
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
