Dona Gabguly: ডোনা গাঙ্গুলির জীবনে ঝড়! অবশেষে আইনি পথে হাঁটছেন তিনি…হঠাত্‍ কী হল সৌরভ-পত্নীর?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জনপ্রিয় ওডিশি নৃত্যশিল্পী (Odisi dancer) ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) স্ত্রী ডোনা গাঙ্গুলিকে (Dona Ganguly) উদ্দেশ্য করে সমাজ মাধ্যমে কুরুচিকর মন্তব্যের ঝড় উঠেছে সম্প্রতি। নেট দুনিয়ায় অপমানজনক ভাষা ও বডি শেমিংয়ের (Bodyshaming in social media with obscene language) শিকার হয়ে শেষ পর্যন্ত আইনি পথে হাঁটলেন সৌরভ পত্নী। বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় (Thakurpukur Thana) একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ডোনা গাঙ্গুলি। অভিযোগ পাওয়ার পর অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিস। তদন্তকারী সূত্রের খবর, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডোনার নৃত্য পরিবেশন ঘিরেই মন্তব্যের এই ঝড় শুরু হয়। ৪৫ বছরেরও বেশি সময় ধরে ভারতীয় ধ্রুপদী নৃত্যের সঙ্গে যুক্ত ডোনা গাঙ্গুলি।

Add Zee News as a Preferred Source

বিশেষ করে ওডিশি নৃত্যে তাঁর পরিচিতি রয়েছে দেশ-বিদেশ জুড়ে। ডোনার দাবি, একটি নির্দিষ্ট ফেসবুক পেজ থেকে টানা হেনস্থা করা হয়েছে তাঁকে। শুধু বিরূপ মন্তব্যই নয়, এমনকি, তাঁর একাধিক ছবি ব্যবহার করে করা হয়েছে কুৎসিত পোস্ট। ডোনা অভিযোগ দায়ের করে জানিয়েছেন, সমাজ মাধ্যমে চলতে থাকা এই ধরনের মন্তব্য তাঁর ব্যক্তিগত মর্যাদা, খ্যাতি ও পেশাগত অবস্থানকে সরাসরি আঘাত করেছে। বডি শেমিং ও অসম্মানজনক ভাষা ব্যবহার কোনও মহিলার পক্ষেই হেয় প্রতিপন্ন হওয়ার মতো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁকে পরিকল্পিতভাবে অপমান করা হয়েছে বলেও দাবি করেন তিনি। পুলিস সূত্রে জানা গেছে, ডোনা তাঁর অভিযোগের সঙ্গে ওই ফেসবুক পোস্টের স্ক্রিনশট জমা দিয়েছেন। ওই পেজের সঙ্গে যুক্ত একটি মোবাইল নম্বরও পুলিসের হাতে তুলে দিয়েছেন তিনি।

Thakurpukur P.S Case No. 370 dated 26.11.2025 U/s 79 BNS.
This case was recorded on the basis of complaint of Dona Ganguly w/o Sourav Ganguly of 2/6, Biren Roy Road (East), P.S-Thakurpukur, Kol-08, with allegation that, on 26.11.2025, unknown accused person, posted bad remarks on Facebook page, which insulted her modesty.

পুলিস জানিয়েছে, কলকাতা চলচ্চিত্র উৎসবে ডোনা গঙ্গোপাধ‌্যায়ের নৃত‌্যানুষ্ঠান ঘিরেই তাঁর বিরুদ্ধে কুমন্তব‌্য করা হয়। ডোনার অভিযোগ অনুযায়ী, গত ৪৫ বছর ধরে তিনি ভারতীয় ধ্রুপদী নৃত‌্য অভ‌্যাস ও অনুষ্ঠান করছেন। নাচ তাঁর পেশা ও আবেগ। সারা বিশ্বজুড়ে ওডিশি নৃত্যের অনুষ্ঠান করেন তিনি। তাঁর অভিযোগের আঙুল একটি বিশেষ ফেসবুক পেজের বিরুদ্ধে। ডোনার অভিযোগ, ওই ফেসবুক পেজের মাধ‌্যমে সোশ‌্যাল মিডিয়ায় তাঁর ‘বডি শেমিং’য়ের পাশাপাশি তাঁকে অপমানও করা হয়েছে। তার ফলে তাঁর খ‌্যাতি ও মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। তিনি এটি মানহানিকর বলেই বলে করেন। এই পোস্ট তাঁর সম্মান নষ্ট করেছে। বডি শেমিং ও এই বিষয়ে কমেন্ট যে কোনও মহিলার পক্ষেই সম্মানহানিকর। 

পুলিস দ্রুত তদন্ত শুরু করেছে। অজ্ঞাত অভিযুক্তদর বিরুদ্ধে দায়ের অভিযোগ। এর আগেও সমাজমাধ্যমে ডোনাকে নিয়ে কুমন্তব্য করা হয়। এবারের অভিযোগের ভিত্তিতে পুলিস অত্যন্ত তত্‍পরতার সঙ্গে খোঁজ চালাচ্ছে অভিযুক্তের। 

আরও পড়ুন: Imran Khan Death News: ইমরান ইস্যুতে বড় আপডেট! মৃত্যু হয়নি জেল জানালেও এবার বিক্ষোভে সামিল আফ্রিদি…

আরও পড়ুন: Cyclone Ditwah Update: সেনিয়ারের পর এবার ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দিতোয়া’! ফুঁসছে বঙ্গোপসাগর… আর ১২ ঘণ্টায় সব ওলটপালট?

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *