Sonarpur Incident: ‘আসিফ বিবাহিত,তাও …’ নগ্ন ছবি ভাইরাল হতেই একা ঘরে মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী ঘটাল ভয়ংকর কাণ্ড…


তথাগত চক্রবর্তী: ভাইরাল মাধ্যমিক পরীক্ষার্থীর নগ্ন ছবি! আর তারপরই সোনারপুরের মামার বাড়ি থেকে উদ্ধার ওই মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।  অভিযোগ ছাত্রীর নগ্ন ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়াতেই অপমানে আত্মঘাতী ওই মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী। 

Add Zee News as a Preferred Source

ইতিমধ্য়েই ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিস। অভিযোগের তীর ওই ছাত্রীর ‘প্রেমিকে’র দিকে। কাঁদতে কাঁদতে আত্মঘাতী ছাত্রীর মায়ের অভিযোগ, আসিফ খান নামে এলাকারই এক যুবক তাকে নিয়মিত উত্যক্ত করত। অভিযুক্ত আসিফ খান বিবাহিত। তার স্ত্রী আছে বাড়িতে। তারপরেও তাঁর মেয়েকে উত্যক্ত করত। তাঁর মেয়ের ছবি নিয়ে AI দিয়ে নগ্ন ছবি বানায়। তারপর সেই ছবি ভাইরাল করে বলে অভিযোগ। 

আত্মঘাতী ছাত্রীর পরিবারের দাবি, বিষয়টি জানতে পারার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিল সে। স্কুলে যেতে চাইত না ওই ছাত্রী। সোনারপুর থানা এলাকায় মামার বাড়িতে থাকত ছাত্রীটি। গতকাল বাড়িতে সন্ধের দিকে কেউ ছিল না। স্কুল থেকে ফিরে বাড়িতে একাই ছিল সে। সেই সময়ই এই ঘটনা ঘটায়। পরে ওই ছাত্রীর মাসি ওই বাড়িতে এলে তিনি ওই ছাত্রীকে প্রথম ঝুলন্ত অবস্থায় দেখতে পান। 

সঙ্গে সঙ্গেই মাধ্যমিক পরীক্ষার্থী ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আত্মঘাতী ছাত্রীর পরিবার এই ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিস।

আরও পড়ুন, Puja Holidays 2026: মাথায় হাত! রাজ্য সরকারি কর্মীদের কমছে পুজোর ছুটি! ২০২৬-এর ছুটির ক্যালেন্ডারে বড় চেঞ্জ

আরও পড়ুুন, Bengal Weather Update: বদলাবে হাওয়ার গতি! ‘দিতোয়া’র দাপটে কি রাজ্যে… দুই বঙ্গেই আগামী কদিন… আবহাওয়ার বড় আপডেট …

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ… 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন– কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *