জোড়া সেঞ্চুরির পরেও জয় অধরা! সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা.. South Africa Beats India and make the series 1-1


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  বিফলে গেল জোড়া সেঞ্চুরি, সাড়ে তিনশোরও বেশি রান। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। তিন ম্য়াচের সিরিজ এখন ১-১।  শনিবার  ফাইনাল’। রায়পুরের শিশিরেই ভেসে গেল কোহলিদের এক  ম্যাচ বাকি থাকতে কোহলিদের সিরিজ জেতার স্বপ্ন।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Anushka Sharma love: বিরাটের ব্যাটে মাঠে সেঞ্চুরি, লাল হৃদয় ছুড়ে দিলেন অনুষ্কা…

টসে হেরেও কিন্তু ম্যাচটা দারুণভাবে শুরু করেছিল ভারত। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।  প্রথম ১০ ওভারের মধ্যেই আউট হয়ে যান দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা।  এরপর ইনিংসের হাল ধরেন বিরাট কোহলি ও ঋতুরাজ। সেঞ্চুরি হাঁকান দু’জনে। ঋতুরাজের প্রথম, আর বিরাটে ৮৩ তম। তখন প্রতি ওভারে রানের গড় তখন   প্রায় সাড়ে সাতের কাছাকাছি। মনে হচ্ছিল, চারশো কাছাকাছি রান করে ফেলবে ভারত। কিন্তু শেষপর্যন্ত  ৩৫৮ রানে শেষ হয় ইনিংস।

এদিকে ততক্ষণে শিশির পড়তে শুরু করেছে রায়পুরে। চরিত্র বদলাচ্ছে পিচের। ফলে ৩৫৮ রানও যে জয়ের জন্য যথেষ্ট নয়, সেই আশঙ্কা ছিলই। সেটাই হল। ২৬ রানেই প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। কিন্তু দ্বিতীয় উইকেটেই  সেঞ্চুরি পার্টনারশিপ। ভারতীয় বোলারদের নিয়ে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন  মার্করাম। মাত্র ৯৮ বলে ১১০ রান করেন তিনি। একসময়ে মার্করাম আউট হয়ে গেলে আর ম্যাচে ফিরতে পারেনি ভারত। দক্ষিণ আফ্রিকার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জিতে যায় প্রোটিয়ারা।

আরও পড়ুন:  Shubman Gill: শুভমান গিল ভারতের টি-টোয়েন্টির সহ অধিনায়ক, তবে শর্ত চাপালো BCCI!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *