Anirban Chakraborty Accident: গাড়িতে ধাক্কা লাক্সারি বাসের! দুর্ঘটনার কবলে ‘একেন বাবু’ অনির্বাণ চক্রবর্তী, কেমন আছেন অভিনেতা?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্ঘটনার কবলে একেন বাবু’ (Eken Babu)গাড়ি দুর্ঘটনায় জখমএকেন বাবুঅনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty Accident)অভিনেতার গাড়িতে ধাক্কা লাক্সারি বাসের। চারু মার্কেট থেকে রাসবিহারীর দিকে যাওয়ার সময় ঘটে দুর্ঘটনা। একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন অভিনেতা। তখনই দুর্ঘটনাটি ঘটে। অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর গাড়িতে ধাক্কা মারে বাসটি (Anirban Chakraborty Accident)। দুর্ঘটনার জেরে ভেঙে যায় অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর গাড়ির কাচ।

Add Zee News as a Preferred Source

তবে বড়সড় কোনও বিপদ ঘটেনি। অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পান পর্দার একেন বাবু’। অভিনেতা জানিয়েছেন, তিনি সুস্থ আছেনগাড়ির চালকও ঠিক আছেনটালিগঞ্জ ব্রিজের নীচে দুর্ঘটনাটি ঘটেছ। আচমকাই একটি গাড়ি চলে আসে অভিনেতার গাড়ির সামনে। তাকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। অভিনেতার গাড়িতে ধাক্কা মারে লাক্সারি বাসটি। অভিনেতার অভিযোগ, বাসের চালক খুবই উদ্ধত আচরণ করেছেন তাঁর সঙ্গে। চালকের দাবি, তিনি সময়মতো ব্রেক না কষলে আরও বড় দুর্ঘটনার কবলে পড়তেন অভিনেতা। এমনকি দুর্ঘটনার পর ওই বাসচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলেও জানিয়েছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী।

এই ঘটনায় প্রথমে টালিগঞ্জ থানা ও তারপর চারুমার্কেট থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেতা। প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে বলে জানিয়েছেন অভিনেতা। গাড়ির সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চালক ঠিক আছেন। পুলিস সূত্রে খবর, অভিনেতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন তাঁরা। এদিকে প্রিয় অভিনেতার দুর্ঘটনার কথা শোনার পর থেকেই তাঁর অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ

বলাই বাহুল্য যে, অভিনেতা অনির্বাণ চক্রবর্তী বাংলা বিনোদন জগতে একটি জনপ্রিয় নাম। তাঁর অভিনীত ‘একেন বাবু’ চরিত্রটি দারুণ জনপ্রিয়জনপ্রিয় অভিনেতার সঙ্গে এমন ঘটনা ঘটায় রাস্তাতে ভিড় জমে যায় সঙ্গে সঙ্গে

আরও পড়ুন, Putin Unknown 10 facts: লেনিন-স্ট্যালিনের রাঁধুনি! সমকামী বিয়েকে বলেন ‘শয়তানের বিশ্বাস’, ২ মেয়েও… পুতিনের জীবনের অজানা ১০ তথ্য…

আরও পড়ুন, BJP leader Shalini Yadav: বিজেপি নেত্রীর ফ্ল্যাটে রমরমিয়ে দেহব্যবসা! হাতেনাতে জালে ৯ যুবতী-৪ যুবক! মিলল ‘আপত্তিকর’ জিনিস থেকে নামের রেজিস্টার…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *