স্মৃতির সঙ্গে বিয়ে ভাঙতেই ‘সেই’ ভিডিয়ো ডিলিট! পলাশের ‘পুরুষত্ব’ নিয়ে প্রশ্ন জেমিমার…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সপ্তাহব্যাপী জল্পনার অবসান ঘটেছে। শেষমেশ ঝরেই গিয়েছে স্মৃতি মন্ধানা-পলাশ মুচ্ছলের (Smriti Mandhana-Palash Muchhal) বিয়ের ফুল! ভারতীয় দলের বিশ্বকাপজয়ী স্টার ক্রিকেটার সোজা ব্যাটেই চালিয়ে খেলেছেন নিজের জীবন নিয়ে। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে জানিয়েছেন যে তিনি আর বলিউডের সংগীত পরিচালককে বিয়ে করছেন না। স্মৃতির ভাষায় বিয়ে ‘কলড অফ’!

Add Zee News as a Preferred Source

ভিডিয়ো ডিলিট!

বিয়ে ভাঙার পর পলাশ একের পর এক পদক্ষেপ নিয়েছেন। যা নিয়ে বিস্তর চর্চা চলছে নেটপাড়ায়। একবার তিনি বিবৃতি দিয়ে জানালেন যে, তাঁকে নিয়ে গুজব রটানো হয়েছে। আর মানুষ তা বিশ্বাস করে নির্মম ভাবে পলাশের বিচার করেছে। আর এবার জোড়া ভিডিয়ো ওড়ালেন। স্মৃতিকে বিয়ের প্রস্তাব দেওয়া এবং তাঁর সঙ্গে মহিলা বিশ্বকাপ জয় উদযাপনের ভিডিয়ো আর পলাশের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখন নেই। যদিও ডিজিটাল ফুটপ্রিন্ট রয়ে গিয়েছে। গত মাসে মুম্বইয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল ওডিআই বিশ্বকাপ জয়ের পরই দু’টি ভিডিওই পোস্ট হয়েছিল। বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ছিল নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম। সেখানেই স্মৃতিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পলাশ। স্মৃতির সামনে একেবারে হাঁটু মুড়ে বসে আংটি ধরেই ফিল্মি কায়দায় কাজ সেরেছিলেন। স্বপ্নালু ও ভাইরাল ভিডিয়োটিও ডিলিট করে দিলেন পলাশ। 

আরও পড়ুন: ‘আমার হৃদয়’… ৮ বছরের সম্পর্ক শেষ করলেন কোহলি! আবেগি ভিডিয়োতে…
 

জেমিমার তোপ

এসবের মাঝেই এবার স্মৃতির জাতীয় দলের প্রিয় বান্ধবী জেমিমা রড্রিগেজ আসরে। নাম না করেই পলাশের ‘পুরুষত্ব’ নিয়ে প্রশ্ন তুলে দিলেন। ইনস্টাগ্রামে একটি রিলস শেয়ার করেছেন জেমিমা। সেখানে দেখা যাচ্ছে একদল অল্পবয়সী ছেলেমেয়ে, ব্রিটিশ গায়িকা ওলিভিয়া ডিনের চলতি বছরের হিট গান ‘ম্যান আই নিড’ গাইছেন গিটার বাজিয়ে। আর সেই রিলস শেয়ার করে জেমিমা বোল্ডে লিখেছেন, ‘বি দ্য ম্যান, ম্যান, ম্যান, ম্যান…’! এখন নেটপাড়া মনে করছে জেমিমা সুকৌশলে পলাশকেই ধুয়ে দিয়েছেন। এর আগে স্মৃতি-পলাশের বিয়ে স্থগিত হওয়ার সময়েও জেমিমা বড় সিদ্ধান্ত নিয়েছিলেন। মহিলা বিগ ব্যাশ লিগের বাকি ম্যাচগুলিতে অংশ নিতে অস্ট্রেলিয়ায় ফিরবেন না। তাঁর দল ব্রিসবেন হিট তাঁকে টুর্নামেন্ট থেকে অব্যাহতি দিতে সম্মত হয়েছিল। 

স্মৃতি-পলাশ

গত ২৩ নভেম্বর মহারাষ্ট্রের সাংলিতে স্মৃতি-পলাশের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু সেই দিন সকালেই স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে  বিয়ের অনুষ্ঠানও বাতিল হয়। ওদিকে পলাশও ফেঁসে যান চরম বিপাকে পড়ে। এক মহিলার সঙ্গে পলাশের চ্যাটের স্ক্রিনশটকে নেটপাড়ায় ভাইরাল হয়ে যায়। স্মৃতির সঙ্গে প্রতারণার অভিযোগে অভিযুক্ত হন পলাশ। এরপর চরম মানসিক চাপের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পলাশকেও এরপর হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। পলাশের মা অমিতা মুচ্ছল জানিয়ে ছিলেন যে, তাঁর ছেলেকে আইভি সাপোর্টের পাশাপাশি বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষাও করাতে হয়েছিল। এরপর সোশ্যাল মিডিয়ায় নতুন করে জল্পনা শুরু হয় যে, আগামী ৭ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন স্মৃতি-পলাশ। 

আরও পড়ুন: শেষমেশ ঝরেই গেল বিয়ের ফুল! স্মৃতি-পলাশের বিবৃতিতে তোলপাড় নেটপাড়া, ভাঙনের নেপথ্যে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *