জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় গেমিং দুনিয়ার পরিচিত মুখ পায়েল ধারে ওরফে ‘পায়েল গেমিং’ সম্প্রতি এক বিতর্কিত ভিডিওর কারণে সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে। একটি ১৯ মিনিটের এমএমএস ভিডিও ভাইরাল হওয়ার পর দাবি উঠেছে, ভিডিওতে থাকা মেয়ে পায়েল নিজেই। যদিও তাঁর অনুরাগীরা একে ডীপফেক বলে দাবি করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর পাশে দাঁড়িয়েছেন।
কে এই পায়েল ধারে?
মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার উমরানালা গ্রামের মেয়ে পায়েল এবং পায়েন গেমিং নামে ইউটিউবে তাঁর চ্যানেলটি বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় গেমিং প্ল্যাটফর্ম। গেমিং স্ট্রিমিং ছাড়াও তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত। তাঁর ইউটিউব চ্যানেলে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রামে বিশাল ফলোয়িং রয়েছে।
আরও পড়ুন:Bay leaf under pillow benefits: রাতে বালিশের নিচে তেজপাতা রাখে কেন? জানুন এই ৮টি চমকপ্রদ কারণ!
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় যে ভিডিওতে থাকা নারী পায়েল ধারে। ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন, আবার কেউ সরাসরি পায়েলকে দোষারোপ করেন। তবে অধিকাংশ অনুরাগীই একে ডীপফেক ভিডিও বলে দাবি করেন এবং পায়েলের পাশে দাঁড়ান।
পায়েলের প্রতাক্রিয়া
এই বিষয় পায়েল বলেন, এই বিতর্কের মাঝেই পায়েল ধারে একটি বিবৃতি দিয়ে জানান, ‘এই ভিডিওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি কখনো ভাবিনি এমন ব্যক্তিগত এবং কষ্টদায়ক বিষয়ে আমাকে মুখ খুলতে হবে। কিন্তু সত্যিটা বলা জরুরি ছিল।’
আরও পড়ুন:Marriage Break Up: বিয়ে ‘ভাঙাচ্ছে’ সোশ্যাল মিডিয়াই! ৪০ দিনে ১৫০ জন দম্পতির… সমীক্ষায় বিস্ফোরক তথ্য..
এই ঘটনার পর আবারও সামনে এসেছে ডীপফেক প্রযুক্তি নিয়ে উদ্বেগ। প্রযুক্তির অপব্যবহার করে কৃত্রিমভাবে তৈরি করা ভিডিওর মাধ্যমে কাউকে হেনস্থা করা এখনকার দিনে এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নারী ইনফ্লুয়েন্সার ও গেমারদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ক্রমেই বাড়ছে।
সোশ্যাল মিডিয়ায় পায়েলের অনুরাগীরা হ্যাশট্যাগ #WeStandWithPayal ব্যবহার করে তাঁর পাশে দাঁড়িয়েছেন। অনেকেই প্রশাসনের কাছে এই ধরনের ভিডিও ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
