Tv Actress Shraboni Bonik Death: ক্যানসারই কাড়ল প্রাণ! প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতমাসেই প্রকাশ্যে এসেছিল ছোটপর্দার জনপ্রিয় মুখ, অভিনেত্রী শ্রাবণী বণিকের (Shraboni Bonik) অসুস্থতার খবর। ক্যানসারে ভুগছিলেন তিনি। দীর্ঘদিন ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করা সত্ত্বেও, বর্তমানে তাঁর চিকিৎসার জন্য আর্থিক কষ্টে ভুগছিলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমের সাহায্যে বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সাহায্যের বার্তা দিয়েছিলেন অভিনেত্রীর ছেলে অচ্যুত আদর্শ। তবে শেষরক্ষা হল না। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Anirban Bhattacharya: ‘SIR কী বলছে? ঝাড়াই-বাছাই চলছে’, তালিকায় নাম নেই! কাগজ দেখাতেই হবে অনির্বাণকে…

হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। সেখানেই চলছিল তাঁর চিকিত্‍সা। ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা (Lung adenocarcinoma) এবং মেটাস্টেসিসে (metastasis) ভুগছিলেন তিনি। সারা শরীরে ছড়িয়ে পড়েছিল মেটাস্টেসিস। কিছুদিন আগে থেকেই ধীরে ধীরে শারীরিক অবনতি ঘটছিল শ্রাবণীর। অবশেষে সোমবার সকাল ৯টায় সমস্ত যুদ্ধ শেষ করলেন অভিনেত্রী। তাঁর প্রয়াণের খবরে শোকস্তব্ধ টলিপাড়া। 

ছোটপর্দা ও বড়পর্দার অত্যন্ত পরিচিত এই অভিনেত্রী। ‘লালকুঠি’, ‘গোধূলি আলাপ’, ‘রাঙাবউ’, ‘মিষ্টু’, ‘ভুতু’, ‘সোহাগ চাঁদ’-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় গুণ তাঁকে পরিচিতি দিয়েছে। তরুণ মজুমদারের আলো ও চাঁদের বাড়ি ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। 

অভিনেত্রীর চিকিত্‍সার খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছিল পরিবারকে। গত মাসেই সোশ্যাল মিডিয়া ও ক্রাউড ফান্ডিং একটি সাইটে আবেদন করেছিলেন তাঁর ছেলে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছেলে অচ্যুত লেখেন,মায়ের চিকিৎসার জন্য ১২ লক্ষ টাকার প্রয়োজন ছিল। 

আরও পড়ুন- Singer James Concert Attacked: ইউনূসের বাংলাদেশে জেমসেরও প্রাণ সংশয়! কনসার্টে ঢুকল উগ্রপন্থীরা, রক্তারক্তি…

তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমি আমার মা শ্রাবণী বণিকের জন্য অর্থ সংগ্রহ করছি। আমার মা ফুসফুস ক্যান্সার এবং মেটাস্টেসিসে ভুগছেন। আমরা সকলেই প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করার চেষ্টা করছি। কিন্তু সমস্ত চিকিৎসা নিয়ে প্রায় ১২ লক্ষ টাকা প্রয়োজন। যেহেতু এই বিশাল পরিমাণ অর্থ সংগ্রহ করা সময় সাপেক্ষে ব্যাপার তাই আপনাদের সকলের কাছে সাহায্যের অনুরোধ চাইছি। আপনারা প্রত্যেকে যদি অল্প সাহায্য করেও এগিয়ে আসেন সেটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনাদের সাহায্য এবং শুভেচ্ছা জন্য আমরা কৃতজ্ঞ থাকব।’শ্রাবণীর বন্ধু অনেকেই সেই পোস্ট শেয়ার করেছিলেন। কিন্তু সব আবেদনই ব্যর্থ হল। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *