আর হ্যাপি নিউ ইয়ার, চলে গেল ১৩ বছরের ভাই! বিশ্বকাপের আগেই শোকে পাথর T20I অধিনায়ক…


জি ২৪  ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর ‘হ্যাপি নিউ ইয়ার’! জিম্বাবোয়ের টি-২০ দলের অধিনায়ক সিকান্দর রাজা (Zimbabwe T20I Captain Sikandar Raza) ভাবতেও পারেননি যে, নতুন বছরে আনন্দে নয় তাঁকে ডুবতে হবে শোকের সাগরে! সিকান্দরের ছোট ভাই মহম্মদ মাহদি মাত্র ১৩ বছর বয়সে মারা গেল! সিকান্দরের ব্যক্তিগত শোক আর শুধু তাঁর মধ্যে সীমাবদ্ধ রইল না, এই খবর শোনার পর পুরো বাইশ গজের বুক ভেঙেছে। 

Add Zee News as a Preferred Source

জিম্বাবোয়ে ক্রিকেটের পোস্ট

জিম্বাবোয়ে ক্রিকেট (জেডসি) আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এই হৃদয়বিদারক খবর সমাজ মাধ্যমে শেয়ার করেছে। পোস্টে সিকান্দরের প্রয়াত ভাইয়ের ছবি শেয়ার করে লেখা হয়েছে যে, গত ২৯ ডিসেম্বর হারারেতে মারা যায় মাহদি। সিকন্দরের ভাই জন্ম থেকেই হিমোফিলিয়া নামের গুরুতর রোগের সঙ্গে লড়ছিল। এই রোগের জটিলতার কারণেই তাকে চলে যেতে হল। মৃত্যুর পরের দিনই হারারের ওয়ারেন হিলস কবরস্থানে তাকে সমাধিস্থ করা হয়। সিকান্দরের দেশের ক্রিকেটে বোর্ড মেহদির আত্মার শান্তি কামনা করে সমবেদনা প্রকাশ করেছে। কঠিন সময়ে ক্রিকেটার এবং তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে।  সিকান্দর সোশ্যাল মিডিয়ায় বোর্ডের বিবৃতি একটি ভাঙা হৃদয়ের ইমোজির সঙ্গে শেয়ার করেছেন। আর এরপরই তাঁর ভক্ত, সতীর্থ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটারদের সমর্থন ও শোকবার্তা পেয়েছেন।

আরও পড়ুন: ‘ওর সঙ্গে আমাদের কথা হয়নি’! কবে ফিরবেন শ্রেয়স আইয়ার? সচিবের চাঞ্চল্যকর তথ্যেই…
 

হিমোফিলিয়া রোগ কী?

হিমোফিলিয়া এক বংশগত রক্তক্ষরণজনিত রোগ। মানব শরীরে রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিনের (যেমন ফ্যাক্টর VIII বা IX) অভাব থাকে, ফলে সামান্য আঘাতেও রক্তপাত বন্ধ হতেই চায় না অনেক বেশি সময় লাগে। এই রোগ মারাত্মক আকার ধারণ করতে পারে। প্রধানত পুরুষরাই এই রোগে বেশি  আক্রান্ত হয়। কারণ রোগটি X ক্রোমোজোমের মাধ্যমে বাহিত হয় এবং নারীরা সাধারণত বাহক হিসেবে কাজ করে। হিমোফিলিয়া A (ফ্যাক্টর VIII-এর অভাব) এবং হিমোফিলিয়া B (ফ্যাক্টর IX-এর অভাব) হল প্রধান দুটি প্রকার, যা রক্তপাত দীর্ঘায়িত হওয়া, সহজে কালশিটে পড়া এবং গাঁটে রক্তক্ষরণের কারণ হয়।
 
পেশাগত সাফল্যের মাঝে ব্যক্তিগত শোক

শারজাহ ওয়ারিয়র্সের হয়ে আইএলটি২০ ২০২৫-এ রাজার অসাধারণ পারফরম্যান্সের পরই সিকান্দরের জীবনে এই বিরাট ক্ষতি হয়ে গেল। আইএলটি২০-তে ১০ ম্যাচে ১৭১ রান করার পাশাপাশি ১০ উইকেট নিয়েছেন সিকান্দর। যা আবারও বুঝিয়ে দিয়েছে যে, তিনি প্রথমসারির অলরাউন্ডারদেরই একজন। এই ভয়ংকর মানসিক ধাক্কা সত্ত্বেও, সিকান্দরের সামনে বিরাট গুরুদায়িত্ব রয়েছে। পরের মাসে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি জিম্বাবোয়ে দলকে নেতৃত্ব দেবেন। তিনি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। আগামী মাসগুলো তাঁর জন্য ব্যক্তিগত এবং পেশাগত উভয় দিক থেকেই বিশেষভাবে চ্যালেঞ্জিং হবে।

আরও পড়ুন: সোনমের অবিশ্বাস্য T20I বিশ্বরেকর্ড! ভুটানির ঘূর্ণিতে এগারোয় ৮! লেখা হল ইতিহাস…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

 

 

 

 

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed