আইপ্যাকে হানা! মুখে হুঁশিয়ারির পর এবার ইডির বিরুদ্ধে সরাসরি পুলিসের দ্বারস্থ মমতা নিজে…| Raid on IPAC After verbal warnings Mamata herself approaches police directly against the ED


বিক্রম দাস: আইপ্যাক(IPAC) কাণ্ডে বড় মোড়। ED-র(Enforcement Directorate)  বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থাকায় অভিযোগ করলেন খোদ মুখ্যমন্ত্রী। কার্যত নজরবিহীনভাবেই কোন মামলায় অভিযোগকারী হলেন খোদ মুখ্যমন্ত্রী।

Add Zee News as a Preferred Source

প্রতীক জৈন এর বাড়িতে ইডি তল্লাশি কাণ্ডে দুটি মামলা দায়ের হয়েছে শেক্সপিয়ার সরণী থানায়। একটি মামলায় অভিযোগকারী খোদ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অভিযোগের ভিত্তিতে চুরি, জোরপূর্বক অনুমতি না নিয়ে প্রবেশ ও ইলেক্ট্রনিক এভিডেন্স চুরির ধারা যোগ করা হয়েছে। দ্বিতীয় মামলা পুলিস স্বতঃপ্রণোদিত হয়ে দায়ের করেছে। এখানে পুলিসের কাজে বাধা জোরপূর্বক আটকে রাখার ধারায় মামলা হয়েছে। দুটি মামলায় অজ্ঞাত পরিচিতর বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। ইডির কোনও অফিসারের নাম নেই দুটি মামলাতেই। 

আরও পড়ুন:Bengal Weather Update: কনকনে ঠান্ডার ইতি! পারদ বাড়ল কলকাতার, আগামী পাঁচ থেকে সাতদিন…

উল্লেখ্য, শুক্রবার যাদবপুরের ৮বি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টোয় শুরু হবে মিছিল। শুক্রবারই মুখ্যমন্ত্রী বলেন, ‘যাদবপুর থেকে হাজরা পর্যন্ত মিছিল হবে।’ সেই মিছিলে সবাইকে যোগ দেওয়ার ডাকও দিয়ে রেখেছেন তিনি। এই পরিস্থিতিতে রাজ্যের প্রতিটি ব্লকে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন মমতা। সেই মিছিলও আজ হবে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে, শুক্রবার দিল্লির ইডি হেডকোয়ার্টারে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন কলকাতার ইডি অফিসের আধিকারিকরা। বৈঠকে উপস্থিত থাকবেন ইডির ডিরেক্টর ( সর্বোচ্চ আধিকারিক) রাহুল নবীন। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হবে বৈঠক। গতকালও EDr দুই কলকাতার জয়েন্ট ডিরেক্টরের সঙ্গে ভিডিও কনফারেন্সিং-এ বৈঠক করেন ইডি ডাইরেক্টর। আজ বৈঠকে উপস্থিত থাকবেন গতকাল  যারা তদন্তে স্বার্থে প্রতীক জৈন এবং তার অফিসে গিয়েছিলেন। ভিডিয়ো কনফারেন্সে মাধ্যমে আইনি ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

এর পাশাপাশি, কয়লাপাচার তল্লাশিতে আইপ্যাক-এর দফতর ও প্রতীক জৈনর বাড়িতে তল্লাশিতে ‘বাধা’র ঘটনায় ইডি সদর দফতরে ইন্সিডেন্ট রিপোর্ট জমা পড়ল। সূত্রের খবর, প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির দায়িত্বপ্রাপ্ত অফিসার জমা দিয়েছেন ইন্সিডেন্ট রিপোর্ট। IPAC দফতরে তল্লাশি দায়িত্বপ্রাপ্ত অফিসারও ইমেইল করে ইনসিডেন্ট রিপোর্ট জমা দিয়েছেন। রিপোর্টে উল্লেখ তল্লাশির মাঝে মুখ্যমন্ত্রীর পৌঁছে যাওয়া, সাদা পোশাকের পুলিসের নথি নিয়ে আসার ঘটনাও।

ঘটনার সূত্রপাত:

বৃহস্পতিবার সাত সকালে ভোট কুশলী সংস্থা আইপ্যাকের দুটি অফিসে হানা দেয় ইডি। বাদ যায়নি লাউডন স্ট্রিটে আইপ্যাক প্রধান প্রতীক জৈনের বাড়িও। খবর পেয়েই প্রথমে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী। এরপর চলে যান সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে। এরপর প্রায় সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরেই সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: নিজের প্রয়োজনের দিকে মনযোগ দিন মিথুন, সুযোগ হাতছাড়া করবেন না মীন…

সল্টলেকে আইপ্যাকের থেকে অফিসের বাইরে সাংবাদিকদের সামনে কার্যত বোমা ফাটান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, , ‘আমাদের কাগজ ছিনিয়ে নিয়েছে। সকাল ৬টা থেকে অপারেশন শুরু করেছে। দলীয় তথ্য ট্রান্সফার করা হয়েছে। ল্যাপটপ থেকে দলীয় তথ্য ট্রান্সফার করা হয়েছে। সব কাগজপত্র ছিনিয়ে নিয়েছে। আমাদের সব কাগজ ছিনিয়ে নিয়েছে। আমি মনে করি এটা অপরাধ। এটা মার্ডার অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের হত্যাকারী বিজেপি। বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন কাজ করছে। কোনও লিখিত নির্দেশ নয়, হোয়াটসঅ্যাপের নির্দেশে কাজ চলছে।’ 

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘সকালে অফিসে কেউ ছিল না। ফাঁকা অফিস থেকে ইডি সব কাগজপত্র, ল্যাপটপ, আইফোন নিয়ে গিয়েছে।’ তোপ দাগেন, ‘বিজেপির রাজনৈতিকভাবে লড়াই করার সাহস নেই। তাই ইডিকে দিয়ে আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করাল। আমাদের সব কাগজ, তথ্য লুট করাল। আইপ্যাক তৃণমূলের অথরাইজড টিম। তাদের কাছ থেকে ইডিকে দিয়ে চোরের মতো সব কাগজ লুট করানো হল। ভোটে মানুষ এর জবাব দেবে।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *