YouTuber Nonsane Shamik Adhikary: ২ দিন ধরে ফ্ল্যাটে আটকে রেখে যৌন নির্যাতন? জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শমীকের বিরুদ্ধে FIR…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটর ‘ননসেন’ (Nonsane) ওরফে শমীক অধিকারীর বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। সেই বিস্ফোরকের অভিযোগ করেন খোদ তাঁর দীর্ঘদিনের প্রেমিকা। শমীকের বিরুদ্ধে শারীরিক ও যৌন হেনস্তার (Sexual Harassment) অভিযোগ জানিয়ে বেহালা থানায় এফআইআর দায়ের করেছেন তিনি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে নেটপাড়ায়।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Aindrila Sharma Sister Wedding: তোজো-বোজোর আদর আর চোখে জল, দিদির বিয়েতে স্মৃতি হয়েই ফিরলেন ঐন্দ্রিলা শর্মা! পাশে সব্যসাচী…

পুলিসি অভিযোগে ওই তরুণী জানিয়েছেন, গত ২ এবং ৩ ফেব্রুয়ারি তাঁকে বেহালার একটি ফ্ল্যাটে জোরপূর্বক আটকে রেখেছিলেন শমীক। অভিযোগকারিণীর দাবি, সেই বন্দি অবস্থায় তাঁর ওপর অমানবিক শারীরিক ও যৌন নির্যাতন চালানো হয়েছে। বুধবার কোনওক্রমে সেখান থেকে পালিয়ে তিনি পুলিসের দ্বারস্থ হন।

অভিযোগ সামনে আসতেই পাল্টা মুখ খুলেছেন শমীক অধিকারী। তাঁর দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। দু’দিন আগে আমাদের মধ্যে প্রবল অশান্তি হয়েছিল। সম্পর্কে ঘনিষ্ঠতা থাকলে তা সম্মতিক্রমেই হয়। কেন এমন মিথ্যা অভিযোগ করা হচ্ছে, বুঝতে পারছি না।”

আরও পড়ুন- Aamir Khan visits Arijit Singh: এবার বলিউডে নয়া ভূমিকায় অরিজিত্‍! আমিরের হাত ধরেই শুরু নতুন জার্নি…

শমীকের তৈরি শর্ট ভিডিও ‘বাটন’ সম্প্রতি রাজ্য সরকারের সমালোচনা করে ভাইরাল হয়েছিল। এই ইস্যুতেই এবার আসরে নেমেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় অভিযোগের স্ক্রিনশট শেয়ার করে তিনি তীব্র কটাক্ষ করেন। কুণাল মনে করিয়ে দেন, এই শমীকই কিছুদিন আগে ভিডিওতে দাবি করেছিলেন যে রাজ্যে মেয়েরা সুরক্ষিত নয়। অন্যদিকে, বিরোধী শিবিরের দাবি, সরকারের সমালোচনা করায় শমীককে পরিকল্পিতভাবে বিপাকে ফেলা হচ্ছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *