বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নোরার নাচ, বাদশার গান, ঋষভের সেতার! কবে কখন কোথায় কীভাবে দেখবেন?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতীক্ষার অবসান। আর ঠিক একদিন পরেই শুরু টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026)। শনিবার ৭ ফেব্রুয়ারি থেকে শুরু আইসিসি-র শো-পিস ইভেন্টের দশম সংস্করণ। যুগ্ম আয়োজক ভারত-শ্রীলঙ্কা। ২০ দলীয় কাপযুদ্ধে ৫৫ ম্যাচের লড়াই শেষ হবে ৮ মার্চ।

Add Zee News as a Preferred Source

শনিতে জোড়া উদ্বোধনী ম্যাচ

শনি সকালে কলম্বোতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে নেদারল্যান্ডসের (Pakistan vs Netherlands)। তবে মুম্বইয়ের আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন এবং সহ-আয়োজক টিম ইন্ডিয়া মুখোমুখি হবে আমেরিকার (IND vs USA, T20 World Cup 2026)। ম্যাচের আগে আইসিসি (ICC) টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে (T20 World Cup 2026 Opening Ceremony LIVE)

আরও পড়ুন: ১৫ চার ১৫ ছয়ে ১৭৫! বিশ্বকাপ ফাইনালে বৈভবের বেদম ধোলাই বিট্রিশদের, ৪১১ রানের এভারেস্টে ভারত!

এক ঘণ্টার দুরন্ত ওপেনিং শো

সন্ধ্যা ৬টায় ওপেনিং সেরেমনি শুরু। চলবে ৭টা পর্যন্ত। অনুষ্ঠানের দুরন্ত লাইনআপ। নোরা ফতেহির নাচ ও বাদশার গানের ককটেলের সঙ্গেই থাকছে সেতারবাদক ঋষভ রিখিরামের সুরের মূর্চ্ছনা। জনপ্রিয় তালবাদ্যশিল্পী শিবমণিকেও রেখেছে আইসিসি। অনুষ্ঠানের আগে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফির রাজকীয় এন্ট্রি হবে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং প্রাক্তন টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা থাকছেন মাঠে। যিনি আবার বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।চমকে দেওয়া আতসবাজি প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হবে। ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচ শুরু হবে।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন অনুষ্ঠিত হবে?
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার, ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে 

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হবে?
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন শুরু হবে?
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান টিভি-তে সরাসরি কোথায় সম্প্রচারিত হবে?
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান টিভি-তে সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি লাইভ স্ট্রিমিং কোথায় হবে?
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান জিওহটস্টার ওয়েবসাইট এবং তাদের অ্যাপে লাইভ স্ট্রিমিংয়ের জন্য উপলব্ধ থাকবে।

আরও পড়ুন: ‘২০০৯ লাহোর অ্যাটাক!’ বেইমানদের ঘরে ডেকে ইন্ডিয়া ইস্যুতে চরম হুঁশিয়ারি রাবণের দেশের, ইন্ডিয়া ম্যাচ বয়কট করলেই…

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *