কনকনে হাওয়ার ‘লাস্ট ল্যাপ’! দোলেতেই ৪০ ডিগ্রি ছোঁবে কলকাতা…| Last Phase of Cold Winds Kolkata Temperature to Touch 40 degree During Dolyatra


অয়ন ঘোষাল: উত্তুরে হাওয়ার লাস্ট ল্যাপ। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বেশি রাতে এবং খুব ভোরে হালকা শীতের আমেজ। সকাল ৮ টা থেকে আর প্রয়োজন নেই শীতের পোশাকের। বেলা ১২ টা থেকে ভালোরকম উষ্ণতা। চলতি সপ্তাহে শীতের বিদায় ঘণ্টা। দোলযাত্রায় কলকাতায় দিনের পারদ পৌঁছাতে পারে ৪০-এর ঘরে। 

Add Zee News as a Preferred Source

শীতের পাকাপাকি বিদায়:

পরপর দুই রাত ১৪-এর ঘরে থাকার পর গতরাতে কলকাতার পারদ ফের ১৬ ছুঁই ছুঁই। ১১ তারিখ রাত পর্যন্ত শীতের হালকা আমেজ। ১২ তারিখ থেকে ধাপে ধাপে শীতের পাকাপাকি বিদায়। ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসে আদর্শ বসন্তের আবহাওয়া। 
ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা কয়েকটি জেলায়। 

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: নতুন দায়িত্ব চাপতে পারে মিথুনের, নতুন ভাবনায় খুলতে পারে ভাগ্য কুম্ভের…

পশ্চিমী ঝঞ্ঝা:

পশ্চিমী ঝঞ্ঝা হিমাচল প্রদেশ ও সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে আজ ৯ ফেব্রুয়ারি। 

দক্ষিণবঙ্গ:

দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় এখনও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা নিচে। উত্তুরে হাওয়ায় রাতে ভোরে হালকা শীতের আমেজ। সোমবার রাত পর্যন্ত কলকাতায় ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমের জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে। ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পশ্চিমের বেশিরভাগ জেলার তাপমাত্রা।

সকালের দিকে হালকা শিশির কিংবা কুয়াশা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। আগামী ৭ দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার কিছু অংশে।  কলকাতা-সহ বাকি জেলাতে সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা। 

আরও পড়ুন:Bodybuilder Death: বিয়ের শাড়ি দেখিয়ে নিমন্ত্রণ! প্রেমিকার নিষ্ঠুর ধোঁকায় অভিমানে চিরবিদায় বডি বিল্ডার কিরণের, লিখলেন…

উত্তরবঙ্গ:

উত্তরবঙ্গে সব জেলার ই বেশ কিছু এলাকায় হালক মাঝারি কুয়াশার সম্ভাবনা। আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই আগামী চার পাঁচ দিন। একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের উপরের দিকে কালিম্পং-সহ সমতলের জেলাতে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। মালদা-সহ নীচের দিকের জেলাতে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা।

ওয়েট স্পেল:

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় আরও একটা ওয়েট স্পেল ৯ থেকে ১১ ফেব্রুয়ারি। সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বেশির ভাগ এলাকায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *