মহা শিবরাত্রিতে রুদ্রাভিষেকের সেরা সময় কখন? জেনে নিন অশুভ কাল ও শুভ মুহূর্ত, পূজাবিধি…। Maha Shivratri 2026 When Is The Best Time For Rudrabhishek When and how To Perform Rudrabhishek Know Shubh Muhurat Puja Vidhi


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শিবরাত্রি (Shivratri) ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ এক উৎসব। মনে করা হয়, মহা শিবরাত্রির (Maha Shivratri) দিন শিবলিঙ্গে রুদ্রাভিষেক (Rudrabhishek) করলে ভগবান শিবের অশেষ কৃপা লাভ করা যায়। এ বছর (Maha Shivratri 2026) এই উৎসব পালিত হবে আগামী ১৫ ফেব্রুয়ারি।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Mahashivratri 2026: ৩০০ বছর পরে মহাশিবরাত্রিতে মহাজাগতিক ঘটনা! ৮ বিরল যোগ বিপুল সৌভাগ্য বয়ে আনবে এই রাশিদের জন্য…

পূজাসামগ্রী

গঙ্গাজল, দই, মধু, গোলাপ জল, আখের রস, দুধ, বেলপাতা, নারকেল, কর্পূর, ঘি, পৈতা, প্রদীপ, ধূপ, মিষ্টি, ধুতুরা ফল এবং চন্দন।

চার প্রহর পূজার সময়সূচি

রাত্রির প্রথম প্রহর: ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:১১ থেকে রাত ৯:২৩ পর্যন্ত

রাত্রির দ্বিতীয় প্রহর: ১৫ ফেব্রুয়ারি রাত ৯:২৩ থেকে ১৬ ফেব্রুয়ারি রাত ১২:৩৫ পর্যন্ত

রাত্রির তৃতীয় প্রহর: ১৬ ফেব্রুয়ারি রাত ১২:৩৫ থেকে ভোর ৩:৪৭ পর্যন্ত

রাত্রির চতুর্থ প্রহর: ১৬ ফেব্রুয়ারি ভোর ৩:৪৭ থেকে সকাল ৬:৫৯ পর্যন্ত

রুদ্রাভিষেকের শুভ সময়

১৫ ফেব্রুয়ারি বিকাল ৫:০৪ মিনিট থেকে পরের দিন সকাল ৬:৫৯ মিনিট পর্যন্ত সময় রুদ্রাভিষেকের জন্য অত্যন্ত শুভ সময় বলে বিবেচিত।

রুদ্রাভিষেক বিধি

প্রথমে পূজা সামগ্রী শুদ্ধ করে নিন। হাতে জল, অক্ষত ও ফুল নিয়ে সংকল্প করুন। শুরুতে গণেশ পূজা করুন। এরপর কার্তিক, নন্দী ও দেবী পার্বতীর আরাধনা করুন। এরপর ‘শৃঙ্গী’ বা কলস নিয়ে শিবলিঙ্গে ধারা দিন। দুধ, দই, ঘি, আখের রস বা জল দিয়ে অভিষেক করা যেতে পারে। অভিষেকের সময় একটানা ‘ওঁ নমঃ শিবায়’ বা ‘মহামৃত্যুঞ্জয় মন্ত্র’ জপ করতে হয়। অভিষেক শেষে শিবলিঙ্গ মুছে চন্দনের তিলক লাগাতে হয়। ফল ও মিষ্টি অর্পণ করে যদি কিছু ভুল হয়ে থাকে সেজন্য ক্ষমা প্রার্থনা করতে হয় শিবের কাছে।

আরও পড়ুন: Global Firepower Index 2026: বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি? ২০২৬ সালে ভারত প্রতিরক্ষায় কত তম স্থানে? কী বলছে লেটেস্ট সার্ভে?

ভদ্রা কাল

জ্যোতিষীদের মতে, এ বছর মহা শিবরাত্রির দিন কার্যকর থাকবে ‘ভদ্রা’ সময়কাল। ভদ্রা চলাকালীন কোনো শুভ কাজ নিষিদ্ধ। ১৫ ফেব্রুয়ারি বিকাল ৫:০৪ মিনিটে ভদ্রা শুরু হবে, ১৬ ফেব্রুয়ারি ভোর ৫:২৩ মিনিটে তা শেষ হবে। এটা এড়িয়ে যাওয়াই ভালো।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *