Asansol: বাবুল সুপ্রিয়র উদ্যোগে তৈরি উড়ালপুলের ফের এতদিন পরে উদ্বোধন কীভাবে! কী ব্যাখ্যা দিলেন রাজ্যের মন্ত্রী…


বাসুদেব চট্টোপাধ্যায়: ভোটের আগে বাবুল সুপ্রিয়র উদ্যোগে তৈরি ওভারব্রিজ দ্বিতীয়বার উদ্বোধনের অভিযোগ। বর্তমান তৃণমূল মন্ত্রী বাবুল সুপ্রিয়র কটাক্ষ, আসানসোলের মানুষের জন্য তৈরি ওভারব্রিজের কৃতিত্ব নিতে হচ্ছে বিরোধী দলনেত-সহ বিরোধীদের। ২০২৪ সালের পুজোয় চতুর্থীর দিন ওই ওভারব্রিজ খুলে যায়। 

Add Zee News as a Preferred Source

রবিবার বিকেলে রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালি উদ্বোধন করেন সিউড়ি রোড ওভারব্রিজ, কুমারপুর রোড ওভারব্রিজ, আসানসোল বোকারো ট্রেন পরিষেবার। কুমারপুরে ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। আসানসোল রেল স্টেশনে ট্রেন উদ্বোধনে ছিলেন জ্যোতির্ময় সিং মাহাতো। সিউরি ফ্লাইওভার উদ্বোধনে ছিলেন শুভেন্দু অধিকারী। 

কুমারপুর ওভারব্রিজে যে ফলক উন্মোচন হয় তাতে লেখা ছিল, জাতির উদ্দেশ্যে উৎসর্গ। এই দৃশ্য দেখে বাবুল সুপ্রিয়র প্রতিক্রিয়া, অনেক বছর আগেই তিনি ওটা আসানসোলবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করে দিয়েছেন। এখন জোর করে দ্বিতীয়বার ওপেনিং করা হচ্ছে।  সামনে ভোট।

উল্লেখ্য কুমারপুর ওভারব্রিজের কাজ শেষ হতে দশ বছর সময় লেগেছে। ২০১৬ সাল থেকে তৈরি হওয়া ওভারব্রিজ অবশেষে ২০২৬ এ হল উদ্বোধন। এই ব্রিজের অত্যাধিক বিলম্ব নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। তৎকালীন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় উদ্যোগ নিয়ে রেল ও সেলের অর্থ সাহায্যে এই উড়ালপুল নির্মাণের কাজ শুরু করিয়েছিলেন। ২০২১ সালে বাবুল বিজেপি সাংসদ পদ ছেড়ে দেন। তখনও তিন বছর বাকী ছিল সাংসদ পদের। বর্তমানে বাবুল তৃণমূল বিধায়ক ও মন্ত্রী।

আরও পড়ুন-‘দেশের ১.২৫ কোটি হিন্দু লড়াইয়ে নামলে বিশ্বের…’, বাংলাদেশকে বিরাট হুঁশিয়ারি RSS প্রধানের

আরও পড়ুন-‘প্রায়ই বাড়িতে আসত, সেই বন্ধুই ছেলেকে কুপিয়ে মেরে ফেলল! ভাবতে পারছি না’…

বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,কেন্দ্র সরকারের অধীনে উনি(বাবুল) একজন মন্ত্রী ছিলেন। কিন্তু ‘টিম ইলেভেন’-এ খেলবেন বলে উনি ভারতীয় জনতা পার্টিকে ধোঁকা দিয়ে চলে যান তৃণমূল পার্টিতে। ​আমি জানি না উনি কতটা ‘টিম ইলেভেন’-এ খেলতে পারছেন। উনি থাকাকালীন কেন্দ্র সরকারের ক্যাবিনেট মিনিস্টার ছিলেন এবং সেই কারণেই এই কাজগুলো করার সুযোগ পেয়েছিলেন।

বাবুলের দাবি, তৎকালীন সময়ে রাজনৈতিক বাধা কাটিয়ে,হকার আন্দোলন কন্ট্রোল করে, অর্থ সংকট কাটিয়ে আসানসোলের মানুষের জন্য ওই ব্রিজটি করাতে পেরেছেন। শহরবাসী খুশি।এটাই তাঁর প্রাপ্য। এদিন মঞ্চে বিজেপি কী ভাষণবাজি করল তাতে কিছু যায় আসে না। তিনি বলেন, ভোটের জন্যই  ওই ব্রিজের আবার উদ্বোধন অত্যন্ত দৃষ্টিকটূ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *