এবার কবে দেখা যাবে রমজানের চাঁদ? ঈদ-উল-ফিতর কবে? কবে থেকে শুরু হবে রোজা? জানুন সব খুঁটিনাটি…। Ramadan 2026 When will moon appear February 19th or 20th first day of Ramadan crescent be sighted on 19th month of Ramadan will begin on February 20th


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রমজান বা রামাদান হল মুসলিমদের কাছে পবিত্রতম মাস (Ramadan holiest and most blessed month)। রমজান হল ধৈর্য, উপবাস, উদযাপনের মাস (time of patience fasting celebration)। ইসলামীয় চান্দ্র মাসের নবম মাস এই রমজান মাস (Islamic lunar calendar)। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কবে রমজান? কবে দেখা যাবে রমজানের চাঁদ? ১৯ না ২০ ফেব্রুয়ারি? পবিত্র রমজান মাসের প্রথম রোজা কবে থেকে শুরু হবে?

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Global Firepower Index 2026: বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি? ২০২৬ সালে ভারত প্রতিরক্ষায় কত তম স্থানে? কী বলছে লেটেস্ট সার্ভে?

উপবাস এবং উৎসব 

ইসলামি ক্যালেন্ডারের ১২ মাসের মধ্যে রমজান মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র মাস। মাসটি ধৈর্য, উপবাস, আত্মচিন্তা এবং উৎসবের সময়। রমজান ইসলামি চান্দ্র ক্যালেন্ডারের নবম মাস। এ মাসটি মুসলিম সম্প্রদায়ের মানুষ বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করেন, রোজা রাখেন। ইসলামে প্রতিটি সক্ষম মুসলমানের জন্য রোজা রাখা নিয়ম।

‘চাঁদ রাত’

তবে, রোজা মানে কেবল না খেয়ে থাকা নয়; এটি নিজের ইচ্ছা (নফস) নিয়ন্ত্রণ, খারাপ অভ্যাস ত্যাগ, ধৈর্যের পরীক্ষা এবং আল্লাহর ইবাদতের মাস। মুসলমানরা অধীর আগ্রহে এই মাসের জন্য অপেক্ষা করেন। তবে তার আগে সবার চোখ থাকে রমজানের চাঁদের দিকে, যাকে ‘চাঁদ রাত’ বলা হয়। চাঁদ দেখা দিলেই রমজান শুরু হয় এবং পরের দিন থেকে রোজা রাখা হয়।

রমজানের চাঁদ রাত কবে?

২০২৬ সালে রমজানের চাঁদ রাত কবে? রমজানের চাঁদ দেখার পরেই রোজা রাখার প্রক্রিয়া শুরু হয়। এখনও পর্যন্ত জানা গিয়েছে, ১৯ ফেব্রুয়ারি চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত মক্কা বা সৌদি আরব-সংলগ্ন দেশগুলিতে প্রথমে চাঁদ দেখা যায় এবং তার ভিত্তিতেই রমজানের তারিখ নির্ধারিত হয়। যদি ভারতে সেদিন চাঁদ দেখা না যায়, তবে সৌদি আরবে চাঁদ দেখার পরের দিন ভারতে রমজান শুরু হয়। 

আরও পড়ুন: Mahashivratri 2026: ৩০০ বছর পরে মহাশিবরাত্রিতে মহাজাগতিক ঘটনা! ৮ বিরল যোগ বিপুল সৌভাগ্য বয়ে আনবে এই রাশিদের জন্য…

চাঁদ দেখার সঙ্গে সঙ্গেই সবাই একে অপরকে ‘চাঁদ রাত মোবারক’ বা ‘রমজান মোবারক’ জানিয়ে শুভেচ্ছা জানান। রমজান মাস সাধারণত ২৯ বা ৩০ দিন স্থায়ী হয় এবং এরপর ঈদ-উল ফিতর উদযাপিত হয়।

কবে রমজানের প্রথম রোজা?

এ বছর কবে রাখা হবে রমজানের প্রথম রোজা? রমজানের চাঁদ দেখার ঘোষণার পরেই রোজা রাখার ঘোষণা করা হয়। চাঁদ দেখার পরের দিন সকাল থেকেই মুসলমানরা রোজা পালন করেন। সম্ভাবনা রয়েছে, এ বছর রমজান মাসের প্রথম রোজা রাখা হবে ২০ ফেব্রুয়ারি। যদিও এখনও পর্যন্ত এটি একটি সম্ভাব্য তারিখ। চাঁদ দেখার পরেই সঠিক তারিখ নিশ্চিত করা হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *