জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: রেলে নিত্য়যাত্রীদের জন্য বড় আপডেট। জোড়া বনগাঁ লোকালে রুটবদল! চলতি সপ্তাহে ২ দিন রাত ও ভোরের দুটি ট্রেন শিয়ালদহ থেকে ছাড়বে না। আপ বনঁগা লোকাল দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে, আর ডাউন ট্রেনটিও আসবে দমদম ক্য়ান্টমেন্ট পর্যন্তই। বিজ্ঞপ্তি জারি করল পূর্ব রেল।
পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে উল্লেখ, শিয়ালদহ ডিভিশনে মেরামতির কাজ চলছে। সেকারণেই লোকো-১ লাইনে ২ দিনের জন্য পাওয়া ব্লক নেওয়া প্রয়োজন। ফলে আগামীকাল, বৃহস্পতিবার ও শুক্রবার সংক্ষিপ্ত করা হয়েছে দুটি বনগাঁ লোকালে যাত্রী। একটি ট্রেন শিয়ালদহ থেকে বনগাঁ যাওয়ার, আরেকটি বনগাঁ থেকে শিয়ালদহ আসার। শনিবার থেকে ফের স্বাভাবিক হয়ে যাবে পরিষেবা।
এখন শিয়ালদহ-বনগাঁ রুটে দিনভর ট্রেন চলে। কোনটা আপ, তো আবার কোনটা ডাউন। রেল জানিয়েছে, রাত ৯টা ৩৫ মিনিটে বনগাঁ থেকে একটি গ্য়ালোপিল লোকাল ছাড়ে। বৃহস্পতিবার ও শুক্রবার সেই ট্রেনটি দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত আসবে। পরেরদিন অর্থাত্ শুক্রবার শিয়ালদহ থেকে নয়, ভোরে ৪ টে বেজে ৫৫ মিনিটের বনগাঁ লোকালটি ছাড়বে দমদম ক্যান্টনমেন্ট থেকে।
এদিকে দূরপাল্লা ট্রেনে রাতের দিকে যাঁরা হাওড়া পৌঁছন, তাঁরা আবার শিয়ালদহে এসে ভোরে ৪ টে বেজে ৫৫ মিনিটের বনগাঁ লোকালটি ধরেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ওই ট্রেন ধরতে পারবেন না তাঁরা। সেক্ষেত্রে শিয়ালদহ থেকে বনগাঁ যাওয়ার পরের ট্রেনটি ছাড়ছে আরও ১ ঘণ্টা পর, ৫টা বেজে ৫৫ মিনিটে। রাতে ট্রেনে শিয়ালদহ আসার ট্রেনে যাত্রীরা অবশ্য় দমদম ক্যান্টমেন্টে নেমে অন্য ট্রেনে গন্তব্যে পৌঁছে যেতে পারবেন।
আরও পড়ুন: Acid Surviver: সুরের আবহে লড়াইয়ের জয়গান! অ্যাসিড সারভাইভারদের পাশে শুভমিতা ও সারস্বত শিল্পীচক্র
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
